টাঙ্গাইলের মধুপুরে হেরোইন ও ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের গরম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার গরম বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে শামীম মণ্ডল (৩৫) ও বকুল মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে গরম বাজার এলাকায় অভিযান চালায় মধুপুর থানা-পুলিশ। এ সময় শামীম ও রফিকুলকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে হেরোইন ও ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, এ ঘটনায় মধুপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
/

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন