সংবাদ

মধুপুরে প্রাইভেটকারের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম

মধুপুরে প্রাইভেটকারের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু
মধুপুর থানা। ছবি : সংবাদ

টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকারের চাপায় আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নেকিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে গোলাপবাড়ি ইউনিয়নের নেকিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল আঙুলের ছাপ ও প্রযুক্তির সহায়তায় নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।

মধুপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

মধুপুরে প্রাইভেটকারের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকারের চাপায় আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নেকিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে গোলাপবাড়ি ইউনিয়নের নেকিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল আঙুলের ছাপ ও প্রযুক্তির সহায়তায় নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।

মধুপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত