সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

খামেনি পুত্রই ইরানের সর্বোচ্চ নেতা

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ

খামেনি পুত্রই ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মোজতাবা খামেনির নাম ঘোষনা করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রবিবার (৮ মার্চ) ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনকারী বিশেষজ্ঞ পরিষদ আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মোজতাবার নাম ঘোষণা করেন।

এর মধ্য দিয়ে দেশটির সবচেয়ে বড় সংকটের সময় আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব দিতে চলেছেন মোজতাবা।

এদিকে, ইরানের শীর্ষ নেতৃত্ব, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং দেশটির সশস্ত্র বাহিনী মোজতাবাতে সমর্থনের অঙ্গীকার করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক হামলা শুরু করার পর থেকে ইরানের নিরাপত্তা কৌশল পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি নতুন সর্বোচ্চ নেতার চারপাশে ঐক্যের আহ্বান জানান।

ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ নির্বাচনকে স্বাগত জানান এবং বলেন, “নতুন সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য একটি ধর্মীয় ও জাতীয় কর্তব্য।”

তথ্য মতে, বরাবরই মোজতাবা আঁড়ালে ছিলেন। তিনি কখনও কোনও সরকারি পদে ছিলেন না। জনসমক্ষে বক্তৃতা বা সাক্ষাৎকারও দেননি। তার খুব সীমিত সংখ্যক ছবি ও ভিডিও প্রকাশ হয়েছে। তবে, দশকের পর দশক ধরে তিনি ইরানের সর্বোচ্চ নেতার নিকটতম অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তিত্ব হিসেবে ছিলেন। আইআরজিসি’র সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন।

তবে, সম্প্রতি বছরগুলোতে মোজতাবাকে সম্ভাব্য প্রতিশ্রুতিশীল উত্তরসূরিদের মধ্যে শীর্ষ হিসেবে দেখা হচ্ছিলো। তার নির্বাচিত হওয়া ইরানের ক্ষমতাসীন কঠোরপন্থি গোষ্ঠীগুলোর প্রভাব এখনও টিকিয়ে রাখছে এমন একটি সংকেত হতে পারে।

আল-জাজিরার সাংবাদিক এক আলি হাশেম মোজতাবাকে তার বাবার ‘গেটকিপার’ হিসেবেও আখ্যা দিয়েছেন।

এর আগে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ওই যৌথ হামলা বর্তমানে গোটা অঞ্চলকে যুদ্ধের হুমকির মধ্যে ফেলেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

খামেনি পুত্রই ইরানের সর্বোচ্চ নেতা

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত