সংবাদ

সাউন্ড গ্রেনেড ফাটিয়ে মাদক আস্তানায় পুলিশ

প্রতিনিধি, গাজীপুর
প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:৪১ এএম

সাউন্ড গ্রেনেড ফাটিয়ে মাদক আস্তানায় পুলিশ
টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশের সাড়াঁশি অভিযান; গ্রেপ্তার ২০। ছবি : সংবাদ

গাজীপুর মহানগরীর টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশের বিশেষ অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এ সময় ৫ রাউন্ড সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, হাজী মাজার বস্তির চিহ্নিত মাদক কারবারি কিং বাবু ও শাহাবুদ্দিনের মাদক আস্তানা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সেখান থেকে কিছু পরিমাণ গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে মাদকসেবীদের হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ ৫ রাউন্ড সাউন্ড গ্রেনেড ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, ‘গাজীপুর মহানগরে কোনো মাদক থাকবে না। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

সাউন্ড গ্রেনেড ফাটিয়ে মাদক আস্তানায় পুলিশ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীর টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশের বিশেষ অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এ সময় ৫ রাউন্ড সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, হাজী মাজার বস্তির চিহ্নিত মাদক কারবারি কিং বাবু ও শাহাবুদ্দিনের মাদক আস্তানা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সেখান থেকে কিছু পরিমাণ গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে মাদকসেবীদের হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ ৫ রাউন্ড সাউন্ড গ্রেনেড ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, ‘গাজীপুর মহানগরে কোনো মাদক থাকবে না। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত