সংবাদ

মহেশপুরে ৬৬৪ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম

মহেশপুরে ৬৬৪ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার
মহেশপুরে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার মো. মুজাহিদ। ছবিঃ সংবাদ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) অভিযানে ৬৬৪ বোতল মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার সামন্তা চারাতলা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. মুজাহিদ (৩২)। তিনি মহেশপুর উপজেলার চারাতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল শনিবার সন্ধ্যা ৬ টার দিকে সামন্তা চারাতলা এলাকায় অভিযান চালায়। এ সময় মুজাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৩৭২ বোতল স্কাফ সিরাপ ও ২৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট পরিমাণ ৬৬৪ বোতল।

র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার বলেন, মাদকের বিরুদ্ধে র‍্যাবের অবস্থান ‘জিরো টলারেন্স’। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, র‍্যাবের পক্ষ থেকে আসামি ও উদ্ধারকৃত মাদক থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত চলবে বলেও তিনি জানান।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১২ জুলাই ২০২৬

মহেশপুরে ৬৬৪ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত