সংবাদ

হামে ঝরলো আরও ৫ প্রাণ, মৃত্যু বেড়ে ৭৫৮

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:০৭ পিএম

হামে ঝরলো আরও ৫ প্রাণ, মৃত্যু বেড়ে ৭৫৮
ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একজনের এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন। এ সময়ে আরও ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও শনাক্তের ঘটনা ঘটে।

এ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৪ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৬৪ জন প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭৫৮ জনে।

বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে- ঢাকা বিভাগে ২৮৭, সিলেটে ৯০, রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৪, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৩, খুলনায় ২৯ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় আরও ৮৭৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ভর্তি হয়েছেন ৮৪৯ জন। বিভাগভিত্তিক ভর্তির হিসাবে- ঢাকায় ৩৬৫, রাজশাহীতে ২৯, সিলেটে ৭৪, চট্টগ্রামে ১৫৯, বরিশালে ১১৭, ময়মনসিংহে ৪১, খুলনায় ৪৬ ও রংপুরে ১৮ জন।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৩৪০ জনে। এর মধ্যে ৯০ হাজার ৬০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০ জনে। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১২ জুলাই ২০২৬

হামে ঝরলো আরও ৫ প্রাণ, মৃত্যু বেড়ে ৭৫৮

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একজনের এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন। এ সময়ে আরও ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও শনাক্তের ঘটনা ঘটে।

এ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৪ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৬৪ জন প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭৫৮ জনে।

বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে- ঢাকা বিভাগে ২৮৭, সিলেটে ৯০, রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৪, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৩, খুলনায় ২৯ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় আরও ৮৭৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ভর্তি হয়েছেন ৮৪৯ জন। বিভাগভিত্তিক ভর্তির হিসাবে- ঢাকায় ৩৬৫, রাজশাহীতে ২৯, সিলেটে ৭৪, চট্টগ্রামে ১৫৯, বরিশালে ১১৭, ময়মনসিংহে ৪১, খুলনায় ৪৬ ও রংপুরে ১৮ জন।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৩৪০ জনে। এর মধ্যে ৯০ হাজার ৬০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০ জনে। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত