সংবাদ

মহেশপুরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:০৯ এএম

মহেশপুরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি
ঝিনাইদহের মহেশপুরে বিজিবির ত্রাণ বিতরণ কর্মসূচি। ছবিঃ সংবাদ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০০টি দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, লবণ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। খোশালপুর বিওপি ক্যাম্পের তত্ত্বাবধানে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর তোয়াসীন হাবিব হাসান। তিনি বলেন, ‘টানা বৃষ্টিপাতের ফলে নিম্নআয়ের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তারা যেন এই সংকট কাটিয়ে উঠতে পারেন, সেই লক্ষ্যেই বিজিবি এই ক্ষুদ্র সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে যাবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিবির উপ-সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান, ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাইন উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য মো. এনামুল হকসহ গণ্যমান্য ব্যক্তিরা।

বিজিবির কাছ থেকে সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা সফুরা বেগম। তিনি বলেন, ‘টানা বৃষ্টিতে কাজে বের হতে পারছিলাম না, ঘরে খাবার ছিল না। বিজিবির এই সাহায্য আমাদের অনেক উপকারে আসবে।’

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

মহেশপুরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০০টি দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, লবণ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। খোশালপুর বিওপি ক্যাম্পের তত্ত্বাবধানে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর তোয়াসীন হাবিব হাসান। তিনি বলেন, ‘টানা বৃষ্টিপাতের ফলে নিম্নআয়ের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তারা যেন এই সংকট কাটিয়ে উঠতে পারেন, সেই লক্ষ্যেই বিজিবি এই ক্ষুদ্র সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে যাবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিবির উপ-সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান, ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাইন উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য মো. এনামুল হকসহ গণ্যমান্য ব্যক্তিরা।

বিজিবির কাছ থেকে সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা সফুরা বেগম। তিনি বলেন, ‘টানা বৃষ্টিতে কাজে বের হতে পারছিলাম না, ঘরে খাবার ছিল না। বিজিবির এই সাহায্য আমাদের অনেক উপকারে আসবে।’

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত