সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

বাহরাইনে এবার প্রধান তেল শোধনাগারে ইরানের হামলা

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ

বাহরাইনে এবার প্রধান তেল শোধনাগারে ইরানের হামলা

বাহরাইনের প্রধান তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর শোধনাগার এলাকা থেকে ঘন ধোঁয়া আকাশে উঠতে দেখা গেছে। সোমবার (৯ মার্চ) প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইরানের লবণ পানি শোধনাগারে যুক্তরাষ্ট্রের হামলার পরদিন রোববার (৮ মার্চ) বাহরাইনের একটি পানি শোধনাগারে ড্রোন হামলা করে ইরান। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই হামলায় লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেই হামলার একদিন পরেই এবার প্রধান তেল শোধনাগারে হামলা চালাল ইরান।

হামলার শিকার স্থাপনাটি বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানির (বাপ্কো) তেল শোধনাগার, যা দেশটির জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে পরিচিত। শোধনাগারটি সিত্রা দ্বীপে অবস্থিত। বাহরাইনের তেল পরিশোধন ও সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার পরপরই শোধনাগারটির ভেতর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে ঘন ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। প্রাথমিকভাবে সরকারি সূত্রের বরাত দিয়ে জানানো হয়, ইরানের ড্রোন হামলায় স্থাপনাটিতে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন।

হামলার পর বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ কারণে প্রতিষ্ঠানটি চুক্তি অনুযায়ী নির্ধারিত তেল সরবরাহ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে।

এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। তথ্যসূত্র: রয়টার্স

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বাহরাইনে এবার প্রধান তেল শোধনাগারে ইরানের হামলা

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত