সংবাদ

খুলনায় উপকূলীয় কৃষিতে জলবায়ু সহনশীলতা বিষয়ক কর্মশালা

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম

খুলনায় উপকূলীয় কৃষিতে জলবায়ু সহনশীলতা বিষয়ক কর্মশালা
ছবি : সংবাদ

দেশের দক্ষিণ-মধ্য ও দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটরিয়ামে ‘অ্যাডাপ্টিভ ডেল্টা ম্যানেজমেন্ট ফর আ ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি’ (এডিএম-ক্রাফট) শীর্ষক প্রকল্পের এই ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক এস এম হেমায়েত জাহান। তিনি বলেন, ‘জলবায়ু অভিঘাত নিয়ন্ত্রণে অভিযোজন জোরদার করার কোনো বিকল্প নেই। টেকসই কৃষি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গবেষণাভিত্তিক কার্যক্রম এবং সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করতে হবে।’

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের প্রধান পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে কৃষক, বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ বিভাগ ও এনজিওর সমন্বিত কাজের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রকল্পের পরিচালক এবং পবিপ্রবির অধ্যাপক মো. ইকতিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নুরনবী এবং পবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল লতিফ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার নেদারল্যান্ডস দূতাবাসের প্রতিনিধি নীলচে কিলেন।

দিনব্যাপী এই ওয়ার্কশপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

খুলনায় উপকূলীয় কৃষিতে জলবায়ু সহনশীলতা বিষয়ক কর্মশালা

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত