সংবাদ

ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম

ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার
গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার এনসিপি নেতা সাকিল মিয়া। ছবি : সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ মো. সাকিল মিয়া নামে এক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) উপজেলার ধর্মপুর এলাকার একটি পেট্রলপাম্প থেকে তাকে আটক করা হয়।

সাকিল মিয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। গ্রেপ্তারের পর রাতেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ ধর্মপুর এলাকার জোবেদা পেট্রলপাম্পের ক্যাশ কাউন্টারে অভিযান চালায়। সেখান থেকে আটটি ইয়াবা বড়িসহ সাকিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্য একজন পালিয়ে যান। গ্রেপ্তার হওয়া সাকিল উপজেলার পশ্চিম সীচা হাজিপাড়া গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে।

উপজেলা এনসিপির আহ্বায়ক আল শাহাদৎ জামান জিকো বলেন, প্রশাসন বিষয়টি জানানোর পর সাকিল মিয়াকে দলের আহ্বায়ক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। 

দলের সদস্য সচিব আশানুর রহমান বলেন, মাদক কারবারি কোনো দলের সদস্য হতে পারেন না। প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, সাকিল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ মো. সাকিল মিয়া নামে এক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) উপজেলার ধর্মপুর এলাকার একটি পেট্রলপাম্প থেকে তাকে আটক করা হয়।

সাকিল মিয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। গ্রেপ্তারের পর রাতেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ ধর্মপুর এলাকার জোবেদা পেট্রলপাম্পের ক্যাশ কাউন্টারে অভিযান চালায়। সেখান থেকে আটটি ইয়াবা বড়িসহ সাকিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্য একজন পালিয়ে যান। গ্রেপ্তার হওয়া সাকিল উপজেলার পশ্চিম সীচা হাজিপাড়া গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে।

উপজেলা এনসিপির আহ্বায়ক আল শাহাদৎ জামান জিকো বলেন, প্রশাসন বিষয়টি জানানোর পর সাকিল মিয়াকে দলের আহ্বায়ক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। 

দলের সদস্য সচিব আশানুর রহমান বলেন, মাদক কারবারি কোনো দলের সদস্য হতে পারেন না। প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, সাকিল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত