সংবাদ

কর্মসংস্থানের পরিবর্তে গ্রামগঞ্জে মাদকের বিস্তার হয়েছে : হাসনাত আবদুল্লাহ

প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৫:৫৫ পিএম

কর্মসংস্থানের পরিবর্তে গ্রামগঞ্জে মাদকের বিস্তার হয়েছে : হাসনাত আবদুল্লাহ
নেছারাবাদে জুলাই পদযাত্রা ও পথসভায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ এমপি। ছবি : সংবাদ

অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেন, কর্মসংস্থানের পরিবর্তে দেশের গ্রামগঞ্জে এখন মাদকের বিস্তার ঘটেছে।

রোববার (১৯ জুলাই) পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার ও সীমান্ত সুরক্ষার দাবিতে উপজেলা এনসিপি এই ‘জাতীয় নাগরিক জুলাই পদযাত্রা ও পথসভা’র আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সরকার এক কোটি কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই হিসাবে গত ছয় মাসে অন্তত নয় লাখ মানুষের কর্মসংস্থান হওয়ার কথা ছিল। কিন্তু সরকার তা করতে পারেনি। বরং দেশের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার বেড়েছে।’

মাদকের বিরুদ্ধে সরকারের অভিযানের ঘোষণা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সরকার ঈদের পর মাদকবিরোধী অভিযানের কথা বললেও সেটি ‘কোন ঈদের পর’ শুরু হবে, তা স্পষ্ট নয়। ইরান যুদ্ধকে অজুহাত দেখিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও তা কমানোর কোনো উদ্যোগ নেই।

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, বেতন বৃদ্ধির ঘোষণার প্রভাবে বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে, কিন্তু বাস্তবে বেতন বৃদ্ধির সুফল কার্যকর হয়নি। এ ছাড়া গ্রামাঞ্চলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটেরও সমালোচনা করেন তিনি।

নির্বাচন নিয়ে সরকারের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আগের সরকার ভোট চুরি করেছে, আর বর্তমান সরকার ভোটের পর ফলাফল চুরি করেছে। বর্তমান সরকার জনগণের প্রত্যাশা থেকে ক্রমেই বিচ্যুত হচ্ছে।’

পথসভায় এনসিপির কেন্দ্রীয় সদস্য শামিম হামিদী, এনসিপি ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান, যুগ্ম সংগঠক আলী আহসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, নেছারাবাদ উপজেলা এনসিপির আহ্বায়ক হাফিজুর রহমান এবং পিরোজপুর জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. খান মোহাম্মদ বাকীসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কর্মসংস্থানের পরিবর্তে গ্রামগঞ্জে মাদকের বিস্তার হয়েছে : হাসনাত আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত