সংবাদ

জিল বাংলা সুগার মিলে কর্মবিরতির ডাক

প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম

জিল বাংলা সুগার মিলে কর্মবিরতির ডাক
জিল বাংলা সুগার মিলসকে রাষ্ট্রীয় মালিকানায় রাখার দাবিতে শ্রমিকদের গেট মিটিং।। ছবি : সংবাদ

জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলসকে বেসরকারি মালিকানায় হস্তান্তরের গুঞ্জনে তিন দিনের আন্দোলনের ডাক দিয়েছে শ্রমিক-কর্মচারীরা। মিলটি রাষ্ট্রীয় মালিকানায় রাখা ও তিন দফা দাবি আদায়ে সোমবার (২০ জুলাই) দুপুরে মিল চত্বরে আয়োজিত গেট মিটিংয়ে এই কর্মসূচি ঘোষণা করে জিল বাংলা সুগার মিলস ওয়ার্কার্স ইউনিয়ন।

ইউনিয়নের সভাপতি এ কে এম রায়হানুল আজিম ইমরান বলেন, জিল বাংলা সুগার মিলসে উপজাত (বাই-প্রোডাক্ট) উৎপাদন শুরু করলে লোকসান ঠেকানো সম্ভব। মিলটি রক্ষা করতে সরকারকে দ্রুত এই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মিলটি বেসরকারি খাতে না দিয়ে সরকারি মালিকানায় পরিচালনার দাবি জানানো হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল ২১ জুলাই মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। ২২ জুলাই বুধবার দুপুর ২টা পর্যন্ত এবং ২৩ জুলাই বৃহস্পতিবার পূর্ণ কর্মবিরতি পালন করবেন শ্রমিক-কর্মচারীরা।

গেট মিটিংয়ে শ্রমিক ইউনিয়ন তিন দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হলো-মৌসুমী জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে স্থায়ী পদে নিয়োগ নিশ্চিত করা, সরকার ঘোষিত ১৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদান এবং আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন মজুরি স্কেল ঘোষণা করা।

গেট মিটিংটি সঞ্চালনা করেন ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শওকত-উর-রহমান। এ বিষয়ে মিলের ইনচার্জ মো. ফেরদৌসুল আলম বলেন, ‘ওয়ার্কার্স ইউনিয়ন তাদের দাবি আদায়ে সভা করতেই পারে। তবে মিলটি বেসরকারি খাতে দেওয়া হবে কি না, সে বিষয়ে আমাদের কাছে দাপ্তরিক কোনো তথ্য নেই।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জিল বাংলা সুগার মিলে কর্মবিরতির ডাক

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত