সংবাদ

মুন্সিগঞ্জে সর্বনাশা নদীভাঙন রোধে কী আশ্বাস দিলেন স্থানীয় এমপি?

প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৭:৪৭ পিএম

মুন্সিগঞ্জে সর্বনাশা নদীভাঙন রোধে কী আশ্বাস দিলেন স্থানীয় এমপি?
ছবি : সংবাদ

মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ও শিলই ইউনিয়নে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সোমবার (২০ জুলাই) তারা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য ও জেলা প্রশাসক ভাঙনকবলিত এলাকার ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এসময় ভাঙন রোধে জরুরি ব্যবস্থা হিসেবে বিভিন্ন স্থানে জিও ব্যাগ স্থাপন কার্যক্রমের অগ্রগতি তদারকি করা হয়। পরে তারা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের দুর্ভোগ, নিরাপত্তা ও পুনর্বাসনের বিষয়ে খোঁজখবর নেন।

সংসদ সদস্য মো. কামরুজ্জামান স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে।

এ সময় জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা এবং পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সমন্বিতভাবে নদীভাঙন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মুন্সিগঞ্জে সর্বনাশা নদীভাঙন রোধে কী আশ্বাস দিলেন স্থানীয় এমপি?

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ও শিলই ইউনিয়নে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সোমবার (২০ জুলাই) তারা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য ও জেলা প্রশাসক ভাঙনকবলিত এলাকার ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এসময় ভাঙন রোধে জরুরি ব্যবস্থা হিসেবে বিভিন্ন স্থানে জিও ব্যাগ স্থাপন কার্যক্রমের অগ্রগতি তদারকি করা হয়। পরে তারা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের দুর্ভোগ, নিরাপত্তা ও পুনর্বাসনের বিষয়ে খোঁজখবর নেন।

সংসদ সদস্য মো. কামরুজ্জামান স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে।

এ সময় জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা এবং পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সমন্বিতভাবে নদীভাঙন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত