সংবাদ

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই নারীসহ ৩ যাত্রী। ছবি : সংবাদ

ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ এলাকায় ট্রাকের চাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন তারাকান্দা উপজেলার দাদড়া গ্রামের আব্দুল মোতালেবের মেয়ে শিলা (২৫), ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ মাঝিপাড়া এলাকার রফিকুলের স্ত্রী আবেদা (৩৫) এবং ময়মনসিংহ শহরের জুবলীঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শম্ভুগঞ্জ এলাকায় একটি দ্রুতগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দেবরাজ, শিলা ও আবেদা মারা যান। আহত বাকি ২ জন হাসপাতালে চিকিৎসাধীন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী মারা গেছেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা করছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ এলাকায় ট্রাকের চাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন তারাকান্দা উপজেলার দাদড়া গ্রামের আব্দুল মোতালেবের মেয়ে শিলা (২৫), ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ মাঝিপাড়া এলাকার রফিকুলের স্ত্রী আবেদা (৩৫) এবং ময়মনসিংহ শহরের জুবলীঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শম্ভুগঞ্জ এলাকায় একটি দ্রুতগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দেবরাজ, শিলা ও আবেদা মারা যান। আহত বাকি ২ জন হাসপাতালে চিকিৎসাধীন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী মারা গেছেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা করছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত