সংবাদ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামী আটক

প্রতিনিধি, নাটোর
প্রতিনিধি, নাটোর
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম

অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামী আটক

নাটোরের সিংড়ায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চীভদ্রা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে।

নিহত নারীর নাম বুলবুলি খাতুন। তার স্বামী অভিযুক্ত মোহাম্মদ আবদুল্লাহকে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আটক করেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল্লাহ ও বুলবুলি দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। আজ বিকেলে তাদের চার বছর বয়সী মেয়ের সামনেই দুজনের ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে আবদুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করে পালিয়ে যান।

এ সময় বুলবুলি ও তার শিশুসন্তানের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তারা ঘরের ভেতর বুলবুলিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি বুলবুলিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে গ্রামবাসীর সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত আবদুল্লাহকে আটক করা হয়। সিংড়া থানার ওসি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ জুলাই ২০২৬

অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামী আটক

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

নাটোরের সিংড়ায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চীভদ্রা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে।

নিহত নারীর নাম বুলবুলি খাতুন। তার স্বামী অভিযুক্ত মোহাম্মদ আবদুল্লাহকে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আটক করেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল্লাহ ও বুলবুলি দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। আজ বিকেলে তাদের চার বছর বয়সী মেয়ের সামনেই দুজনের ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে আবদুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করে পালিয়ে যান।

এ সময় বুলবুলি ও তার শিশুসন্তানের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তারা ঘরের ভেতর বুলবুলিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি বুলবুলিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে গ্রামবাসীর সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত আবদুল্লাহকে আটক করা হয়। সিংড়া থানার ওসি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত