সংবাদ

বিএনপি নেতার বিরুদ্ধে ৫৬ লাখের গাড়ি ছিনতাইয়ের অভিযোগ

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৮:৩৪ পিএম

বিএনপি নেতার বিরুদ্ধে ৫৬ লাখের গাড়ি ছিনতাইয়ের অভিযোগ
ছবি : সংগৃহীত

মাগুরার শ্রীপুরে এক ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাকোল স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ওই ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে নাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহব্বত মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মো. ইদ্রিস আলী বিশ্বাস (৪০)। তিনি শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, আজ সকালে ইদ্রিস আলী তার চালক সোহাগকে নিয়ে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথে নাকোল স্ট্যান্ডে পৌঁছালে আসামিরা তার গাড়ির গতিরোধ করেন। এরপর আসামিরা পূর্বশত্রুতার জেরে ইদ্রিস আলীর গলায় ছুরি ধরে জোরপূর্বক চাবি ছিনিয়ে নেন এবং চালককে ভয়ভীতি দেখিয়ে ৫৬ লাখ টাকা মূল্যের গাড়িটি (ঢাকা মেট্রো-ট ১৬-৩০১) নিয়ে চলে যান।

ভুক্তভোগী ইদ্রিস আলী বিশ্বাস বলেন, ‘বিবাদীদের সঙ্গে আমার আগে থেকেই শত্রুতা রয়েছে। সুযোগ পেয়েই তারা আমার গাড়িটি ছিনতাই করেছে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি।’

অভিযোগের বিষয়ে প্রধান অভিযুক্ত মহব্বত মোল্লা বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। আমি এর সঙ্গে জড়িত নই। নাকোল স্ট্যান্ডে ঝামেলা দেখে আমি পাশে দাঁড়িয়ে ছিলাম মাত্র।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি টাকা-পয়সার লেনদেনসংক্রান্ত কোনো বিরোধের ফল। গাড়িটি উদ্ধারের জন্য নাকোল ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ জুলাই ২০২৬

বিএনপি নেতার বিরুদ্ধে ৫৬ লাখের গাড়ি ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত