সংবাদ

কালীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের কাজে অনিয়ম, তদন্তে সত্যতা

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০১:০৭ পিএম

কালীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের কাজে অনিয়ম, তদন্তে সত্যতা
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কাজ সংশোধনের নির্দেশ। ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক ও সীমানা প্রাচীর নির্মাণে অনিয়মের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে ৩ সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির তদন্তে নকশা অনুযায়ী কাজ না করার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর অনুমোদিত নকশা (ডিজাইন) ও ড্রয়িং অনুযায়ী নির্মাণ করা হয়নি। ড্রয়িংয়ে শর্ট কলামের দৈর্ঘ্য ৩ ফুট উল্লেখ থাকলেও বাস্তবে মাটি কাটার গভীরতা কমিয়ে শর্ট কলামের দৈর্ঘ্য অনেক কম রাখা হয়েছে। এ অবস্থায় নির্মাণকাজ শেষ হলে ভবিষ্যতে অতিরিক্ত চাপে প্রাচীরটি ধসে যাওয়ার আশঙ্কা ছিল।

এর আগে গণমাধ্যমে নির্মাণকাজের নিম্নমান ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বিষয়টি আমলে নেন। তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জিসেলী ঘোষ মুনমুনকে সভাপতি করে ৩ সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করা হয়। কমিটি গত ১৮ জুন সরেজমিন পরিদর্শন শেষে প্রতিবেদন দাখিল করে। সেখানে কারিগরি ত্রুটি ও নকশা না মানার বিষয়টি উল্লেখ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ বলেন, ‘অনিয়ম ধরা পড়ার পর ইউএনও ও পৌরসভার প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সীমানা প্রাচীরের প্রথম দফার কাজে গভীরতা কম ছিল। বর্তমানে আমাদের নির্দেশনায় পুনরায় সঠিকভাবে কাজ করা হচ্ছে।’

ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, ‘সরকারি উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় বাসিন্দারা বলছেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কারণে সরকারি এই প্রকল্পের অনিয়ম ধরা পড়েছে। তারা এই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কালীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের কাজে অনিয়ম, তদন্তে সত্যতা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত