সংবাদ

গৌরনদীতে মাদ্রাসায় ছাত্রীর রহস্যজনক মরদেহ উদ্ধার

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৩:৩৩ পিএম

গৌরনদীতে মাদ্রাসায় ছাত্রীর রহস্যজনক মরদেহ উদ্ধার
আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে উদ্ধার হওয়া ছাত্রীর মরদেহ। ছবি : সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলায় একটি আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে উপজেলার কাসেমাবাদ এলাকার ‘মিফতাহুল জান্নাহ হিফজুল কুরআন মডেল মহিলা মাদ্রাসা’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল ফেরদাউস নওগাঁর আত্রাই উপজেলার নালুয়া গ্রামের প্রবাসী মো. সান্টুর মেয়ে। সে মায়ের সঙ্গে গৌরনদীর কাসেমাবাদ গ্রামে নানার বাড়িতে থাকত এবং ওই মাদ্রাসার আবাসিক ছাত্রী ছিল।

মাদ্রাসার শিক্ষার্থীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার পর থেকে একটি কক্ষ ভেতর থেকে বন্ধ থাকায় সহপাঠীদের সন্দেহ হয়। তারা জানালার কাচ দিয়ে ভেতরে উঁকি দিয়ে জান্নাতুলকে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে চিৎকার শুরু করে। পরে শিক্ষক ও স্থানীয়রা এসে কক্ষের দরজা ভেঙে জান্নাতুলকে নিচে নামান। ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে গৌরনদী মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাদ্রাসার পরিচালক মো. আবু ইউসুফ খন্দকার জানান, মাদ্রাসাটিতে বর্তমানে ১৫ জন ছাত্রী আবাসিকভাবে পড়াশোনা করছে। ঘটনার সময় ২ জন নারী শিক্ষক দায়িত্বে ছিলেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গৌরনদীতে মাদ্রাসায় ছাত্রীর রহস্যজনক মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত