সংবাদ

সিংগাইরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:২২ পিএম

সিংগাইরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মানিকগঞ্জের সিংগাইরে দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি : সংবাদ

মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ যাত্রী। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের মিদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে মানিকগঞ্জগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ১ যাত্রী মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

এদিকে নিহত ব্যক্তির পকেট থেকে ‘মো. রফিকুল ইসলাম’ (ঠিকানা: টাঙ্গাইল সদর) নামের একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া গেলেও, ছবির সঙ্গে মরদেহের চেহারার অমিল দেখা গেছে। ফলে নিহতের প্রকৃত পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ বর্তমানে তার সঠিক পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সঙ্গে পাওয়া এনআইডি অনুযায়ী পরিচয় যাচাই করা হচ্ছে। পলাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সিংগাইরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ যাত্রী। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের মিদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে মানিকগঞ্জগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ১ যাত্রী মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

এদিকে নিহত ব্যক্তির পকেট থেকে ‘মো. রফিকুল ইসলাম’ (ঠিকানা: টাঙ্গাইল সদর) নামের একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া গেলেও, ছবির সঙ্গে মরদেহের চেহারার অমিল দেখা গেছে। ফলে নিহতের প্রকৃত পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ বর্তমানে তার সঠিক পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সঙ্গে পাওয়া এনআইডি অনুযায়ী পরিচয় যাচাই করা হচ্ছে। পলাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।"

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত