চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ৩টি বেকারিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও বিএসটিআই কুমিলস্না আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন এবং লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের ‘মানচিহ্ন’ ব্যবহারের অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে টিনবাজার এলাকার মীম ফুড প্রোডাক্টস, ডাইলপট্টির প্রাইম ফুড প্রোডাক্টস এবং হরিসভা এলাকার হাজী ফুড প্রোডাক্টসকে ৩৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
\

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন