সংবাদ

মধুপুরে অবৈধ করাতকল উচ্ছেদ ও জরিমানা

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম

মধুপুরে অবৈধ করাতকল উচ্ছেদ ও জরিমানা
মধুপুরে বনাঞ্চল সংলগ্ন এলাকায় অবৈধ করাতকল উচ্ছেদ করছে প্রশাসন। ছবি : সংবাদ

টাঙ্গাইলের মধুপুরে বনাঞ্চল সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন ৫টি অবৈধ করাতকল উচ্ছেদ ও ১ টি কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মহিষমারা ও কুড়ালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে একটি করাতকলের মালিককে নগদ টাকা জরিমানা করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, মধুপুর রেঞ্জের মহিষমারা বিটের আওতাধীন কুড়ালিয়া বাজার ও কেউটাই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে করাতকলগুলো পরিচালিত হচ্ছিল। অভিযানে লাউফোলা এলাকার পিন্টুর ২টি এবং কেউটাই এলাকার ২টিসহ মোট পাঁচটি করাতকল উচ্ছেদ এবং অপর একটি করাতের মালিক কে  জরিমানা করা হয়। এ সময় করাতকলের ইঞ্জিন, চেইন, হুইল ও প্লেটসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। এ ছাড়া অবৈধভাবে করাতকল পরিচালনা করার দায়ে লিটন নামের একজনকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক রোকসানা জাহান, ফরেস্ট রেঞ্জার ফয়সাল হোসেন, সহকারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম ও পুলিশ সদস্যরা।

সহকারী বন সংরক্ষক রোকসানা জাহান বলেন, বনাঞ্চল রক্ষায় এবং অবৈধ করাতকল বন্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কোনোভাবেই লাইসেন্স ছাড়া করাতকল চলতে দেওয়া হবে না।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মধুপুরে অবৈধ করাতকল উচ্ছেদ ও জরিমানা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

টাঙ্গাইলের মধুপুরে বনাঞ্চল সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন ৫টি অবৈধ করাতকল উচ্ছেদ ও ১ টি কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মহিষমারা ও কুড়ালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে একটি করাতকলের মালিককে নগদ টাকা জরিমানা করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, মধুপুর রেঞ্জের মহিষমারা বিটের আওতাধীন কুড়ালিয়া বাজার ও কেউটাই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে করাতকলগুলো পরিচালিত হচ্ছিল। অভিযানে লাউফোলা এলাকার পিন্টুর ২টি এবং কেউটাই এলাকার ২টিসহ মোট পাঁচটি করাতকল উচ্ছেদ এবং অপর একটি করাতের মালিক কে  জরিমানা করা হয়। এ সময় করাতকলের ইঞ্জিন, চেইন, হুইল ও প্লেটসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। এ ছাড়া অবৈধভাবে করাতকল পরিচালনা করার দায়ে লিটন নামের একজনকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক রোকসানা জাহান, ফরেস্ট রেঞ্জার ফয়সাল হোসেন, সহকারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম ও পুলিশ সদস্যরা।

সহকারী বন সংরক্ষক রোকসানা জাহান বলেন, বনাঞ্চল রক্ষায় এবং অবৈধ করাতকল বন্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কোনোভাবেই লাইসেন্স ছাড়া করাতকল চলতে দেওয়া হবে না।

\ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত