সংবাদ

সাপাহারে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম

সাপাহারে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : সংবাদ

নওগাঁর সাপাহারে ‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ প্রতিপাদ্যে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাপাহার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮টি দল অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুল কবীর, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নাজমা আকতারএবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাইমুর রহমান।

বক্তারা বলেন, একটি দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে নতুন প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা বাড়াতে হবে। শিক্ষার্থীদের মধ্যে এখন থেকেই দায়িত্বশীলতা তৈরি হলে ভবিষ্যতে একটি স্বচ্ছ সমাজ গড়ে তোলা সম্ভব হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সাপাহারে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর সাপাহারে ‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ প্রতিপাদ্যে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাপাহার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮টি দল অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুল কবীর, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নাজমা আকতারএবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাইমুর রহমান।

বক্তারা বলেন, একটি দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে নতুন প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা বাড়াতে হবে। শিক্ষার্থীদের মধ্যে এখন থেকেই দায়িত্বশীলতা তৈরি হলে ভবিষ্যতে একটি স্বচ্ছ সমাজ গড়ে তোলা সম্ভব হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত