মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে ২টি হাসপাতাল ও ১টি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া একটি হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে লাইসেন্স নবায়ন না থাকা, চিকিৎসক ও লেবার রুম না থাকা এবং প্যাথলজি বিভাগে অনিয়মের দায়ে আল রাফী জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এ সময় মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করেন সিভিল সার্জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, আল রাফী জেনারেল হাসপাতাল ও যমুনা জেনারেল হাসপাতালের লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি। পরিদর্শনের সময় প্রতিষ্ঠান দুটিতে কোনো কর্তব্যরত চিকিৎসক পাওয়া যায়নি। এমনকি প্রতিষ্ঠানগুলোতে কোনো লেবার রুমও ছিল না। এ ছাড়া তিনটি প্রতিষ্ঠানের প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে একাধিক অনিয়ম ধরা পড়ে।
সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, ‘মানিকগঞ্জে জনবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান চালানো হবে। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
/

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন