সংবাদ

টিকটকে প্রেমের ফাঁদে ঘর ছাড়লেন শিক্ষকের স্ত্রী, চাঁদপুরে উদ্ধার

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম

টিকটকে প্রেমের ফাঁদে ঘর ছাড়লেন শিক্ষকের স্ত্রী, চাঁদপুরে উদ্ধার
দেলদুয়ার থানা। ছবি : সংবাদ

টিকটকে পরিচয়ের পর প্রেমের টানে টাঙ্গাইল থেকে চাঁদপুরে আসা এক স্কুলশিক্ষকের স্ত্রীকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার পর করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ইচলি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত এক যুবককে আটক করা হলেও পরে তাকে জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত যুবকের নাম মোরশেদ আলম দুলাল। তিনি পেশায় একজন অটোচালক। টিকটকে পরিচয়ের পর প্রেমের অভিনয় করে তিনি ওই নারীকে চাঁদপুরে নিয়ে আসেন। সেখানে একটি ভাড়া বাসায় তারা থাকতে শুরু করেন। অভিযোগ রয়েছে, ওই নারীর প্রায় ১ লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেছেন ওই যুবক। স্থানীয় ব্যক্তিদের দাবি, এর আগেও ওই যুবক একইভাবে একাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন।

এদিকে স্ত্রী নিখোঁজ হওয়ার পর টাঙ্গাইলের দেলদুয়ার থানায় জিডি করেন ওই শিক্ষক। সেই তথ্যের ভিত্তিতে চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করে। পরে তার পরিবারের সদস্যরা চাঁদপুরে এসে তাকে নিজেদের জিম্মায় নিয়ে যান।

চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, নিখোঁজ ডায়েরির ভিত্তিতে নারীকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত যুবককে তার বোনের জিম্মায় দেওয়া হয়েছে। তবে টাঙ্গাইলে এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ জুলাই ২০২৬

টিকটকে প্রেমের ফাঁদে ঘর ছাড়লেন শিক্ষকের স্ত্রী, চাঁদপুরে উদ্ধার

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

টিকটকে পরিচয়ের পর প্রেমের টানে টাঙ্গাইল থেকে চাঁদপুরে আসা এক স্কুলশিক্ষকের স্ত্রীকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার পর করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ইচলি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত এক যুবককে আটক করা হলেও পরে তাকে জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত যুবকের নাম মোরশেদ আলম দুলাল। তিনি পেশায় একজন অটোচালক। টিকটকে পরিচয়ের পর প্রেমের অভিনয় করে তিনি ওই নারীকে চাঁদপুরে নিয়ে আসেন। সেখানে একটি ভাড়া বাসায় তারা থাকতে শুরু করেন। অভিযোগ রয়েছে, ওই নারীর প্রায় ১ লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেছেন ওই যুবক। স্থানীয় ব্যক্তিদের দাবি, এর আগেও ওই যুবক একইভাবে একাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন।

এদিকে স্ত্রী নিখোঁজ হওয়ার পর টাঙ্গাইলের দেলদুয়ার থানায় জিডি করেন ওই শিক্ষক। সেই তথ্যের ভিত্তিতে চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করে। পরে তার পরিবারের সদস্যরা চাঁদপুরে এসে তাকে নিজেদের জিম্মায় নিয়ে যান।

চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, নিখোঁজ ডায়েরির ভিত্তিতে নারীকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত যুবককে তার বোনের জিম্মায় দেওয়া হয়েছে। তবে টাঙ্গাইলে এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত