নওগাঁর সাপাহার উপজেলার তেঘরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিন (৯২) ইন্তেকাল করেছেন। বুধবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি তেঘরিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আসর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল সাড়ে ৫টায় তার বাসভবন প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার সহযোদ্ধা ও এলাকাবাসী।
/

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন