সংবাদ

এসিল্যান্ডের সঙ্গে অশোভন আচরণ, ৪ জনের কারাদণ্ড

প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)
প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৭:২৯ পিএম

এসিল্যান্ডের সঙ্গে অশোভন আচরণ, ৪ জনের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত চার আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : সংবাদ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে অশোভন আচরণ এবং হামলার চেষ্টার অভিযোগে ৪ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ জুলাই) তাদের ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ফুলবাড়ীয়ার রাধাকানাই ইউনিয়নের মোজাম্মেল (৪৫), তার ২ ভাই আবু রায়হান (৪২) ও আলমগীর এবং পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার বাসিন্দা আব্দুল আলিম (৩০)। এর মধ্যে আলমগীরকে ১০ দিন এবং বাকি তিনজনকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ১,০০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, রাধাকানাইয়ের গাংবড়ইল এলাকায় এক শতক জমির দখল নিয়ে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে একটি মামলা চলছিল। গত ২০ এপ্রিল আদালত ওই জমির দখল বাদীপক্ষকে বুঝিয়ে দিতে সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেন।

সেই নির্দেশ অনুযায়ী মঙ্গলবার বিকেলে এসিল্যান্ড শেখ তাকী তাজওয়ার পুলিশ নিয়ে ওই জমিতে যান। এ সময় বিবাদী মোজাম্মেল ও র সহযোগীরা বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ম্যাজিস্ট্রেটের ওপর চড়াও হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।

ফুলবাড়ীয়ার সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেন, ‘আদালতের নির্দেশে জমির দখল বুঝিয়ে দিতে গেলে আসামিরা আমাদের ওপর হামলার চেষ্টা করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে অভিযুক্তদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।’

ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, সরকারি কাজে বাধা ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের দায়ে দণ্ডপ্রাপ্ত ৪ জনকে আজ কারাগারে পাঠানো হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ জুলাই ২০২৬

এসিল্যান্ডের সঙ্গে অশোভন আচরণ, ৪ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত