সংবাদ

বাধ্যতামূলক অবসরে গেলেন ১৭ পুলিশ কর্মকর্তা

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৪:০৯ পিএম

বাধ্যতামূলক অবসরে গেলেন ১৭ পুলিশ কর্মকর্তা
ছবি : সংগৃহীত

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জনস্বার্থে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন, হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহিল বাকী, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সরোয়ার হোসেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা।

পুলিশ স্টাফ কলেজ অতিরিক্ত ডিআইজি ড. এ কে এম ইকবাল হোসেন, সরদার বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ) ডিআইজি মো. ওয়ালিদ হোসেন, এপিবিএনের অতিরিক্ত ডিআইজি সহেলী ফেরদৌস, সিআইডি অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা।

বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. হাবিবুর রহমান, পুলিশ টেলিকম অতিরিক্ত ডিআইজি হাসিনা রহমান কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সংযুক্ত) অতিরিক্ত ডিআইজি পুলিশ অধিদপ্তর (টিআর পদে) ফয়সল মাহমুদ।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি কানিজ ফাতেমা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম, পুলিশ সুপার, (টিডিএস) আব্দুর রহিম শাহ চৌধুরী।

সিআইডির ডিআইজি সানা শামীমুর রহমান ও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) ফরিদা ইয়াসমিন। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।  

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বাধ্যতামূলক অবসরে গেলেন ১৭ পুলিশ কর্মকর্তা

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত