সংবাদ

ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৪৬, মামলা ৫৬

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০১:০৩ পিএম

ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৪৬, মামলা ৫৬

​রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ৪৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে মোট ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

​তিনি জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে বিভিন্ন থানা এলাকায় বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল, ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইন, ১টি মাইক্রোবাস, ১টি মোটরসাইকেল, ১টি কার্টার, ১টি চাকু এবং ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া এ সময় এক ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।

​অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৪৬, মামলা ৫৬

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

​রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ৪৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে মোট ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

​তিনি জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে বিভিন্ন থানা এলাকায় বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল, ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইন, ১টি মাইক্রোবাস, ১টি মোটরসাইকেল, ১টি কার্টার, ১টি চাকু এবং ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া এ সময় এক ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।

​অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত