সংবাদ

এশিয়ার সেরা আইনজীবীদের তালিকায় ব্যারিস্টার নিহাদ কবির

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৫:২৮ পিএম

এশিয়ার সেরা আইনজীবীদের তালিকায় ব্যারিস্টার নিহাদ কবির
ছবি: সংবাদ

হংকংভিত্তিক আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ আইনি সাময়িকী ‘এশিয়া বিজনেস ল’ জার্নাল’ বাংলাদেশের শীর্ষ আইনজীবীদের ‘দ্য এ-লিস্ট ২০২৬’ প্রকাশ করেছে। দেশের শীর্ষ ৫০ আইনজীবীর নাম এতে স্থান পেয়েছে।

তালিকায় রয়েছেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার তানজীবুল আলম, ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, ড. শাহদীন মালিক, ব্যারিস্টার সারা হোসেন, আন্তর্জাতিক অঙ্গনে সুনামধন্য ব্যারিস্টার নিহাদ কবিরের মতো প্রখ্যাত আইনজীবীরা।

এশিয়া বিজনেস ল’ জার্নাল তাদের ওয়েবসাইটে এই আন্তর্জাতিক র‍্যাঙ্কিং তালিকা মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশ করেছে।

দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ল’ ফার্মের পার্টনার, ইন-হাউস লিগ্যাল কাউন্সেলদের মনোনয়ন, স্বাধীন গবেষণা ও ক্লায়েন্টদের মূল্যায়নের ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়।

শীর্ষ এই তালিকা তৈরিতে আইনজীবীদের পেশাগত দক্ষতা, ক্লায়েন্ট সন্তুষ্টি এবং জটিল মামলা পরিচালনার সক্ষমতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অর্থনৈতিক মন্দা ও ব্যবসায়িক চ্যালেঞ্জের এই সময়ে বাংলাদেশে এমন আইনজীবীদের চাহিদা সবচেয়ে বেশি। যারা কেবল আইনি সমাধানই দেন না, বরং জটিল ব্যবসায়িক ও বাণিজ্যিক ক্ষেত্রে বাস্তবসম্মত সমাধান দিতে সক্ষম।

এশিয়া বিজনেস ল’ জার্নাল প্রতি বছর এশিয়ার দেশগুলোর শীর্ষস্থানীয় আইনজীবীদের পারফর্মেন্স ও যোগ্যতার ওপর ভিত্তি করে এই মর্যাদাপূর্ণ র‍্যাঙ্কিং তালিকা দিয়ে থাকে।

ব্যারিস্টার নিহাদ কবির বাংলাদেশের শীর্ষস্থানীয় ল’ ফার্ম সৈয়দ ইশতিয়াক আহমদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সিনিয়র পার্টনার। তিনি শীর্ষস্থানীয় চা উৎপাদনকারী প্রতিষ্ঠান কেদারপুর চা কোম্পানি লিমিটেড ও ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক সংবাদ-এর পরিচালক।তিনি দেশের স্বনামধন্য শিক্ষাবিদ হিসেবে বাংলাদেশ সরকারের জাতীয় শিক্ষা নীতি কমিটি ও ন্যাশনাল পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

‘দ্য এ-লিস্ট ২০২৬’ নামের তালিকা দেখুন-Asia Business Law Journal

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

এশিয়ার সেরা আইনজীবীদের তালিকায় ব্যারিস্টার নিহাদ কবির

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত