বাংলা ভাষায় কারাগারবিষয়ক গবেষণাগ্রন্থ নেই বললেই চলে| বিশেষত অবিভক্ত ভারতের কারাব্যবস্থার ইতিহাস, ঔপনিবেশিক শাসনের দণ্ডনীতি, কারা প্রশাসনের বিকাশ, বন্দিজীবনের বাস্তবতা এবাং কারাগারকে ঘিরে রাষ্ট্রের ক্ষমতাচর্চার দীর্ঘ ইতিহাসকে এক মলাটে ধারণ করার প্রচেষ্টা অত্যন্ত কঠিনই বটে| সেইদিক থেকে ‘কারাগারে অনুসন্ধান’ একটি ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ গবেষণাগ্রন্থ|
৬০০ পৃষ্ঠার এই গ্রন্থে লেখক অবিভক্ত ভারতের কারাব্যবস্থার উৎপত্তি, বিকাশ, রূপান্তর এবাং ঔপনিবেশিক শাসনের সাথে এর নিবিড় সম্পর্ককে নিবিড়ভাবে আলোচনা করেছেন| গ্রন্থটির অন্যতম বৈশিষ্ট্য হলো— এর তথ্যসমৃদ্ধ উপস্থাপনা এবং ১০৩টি বিরল ও ঐতিহাসিক আলোকচিত্রের সংযোজন পাঠককে শুধু পাঠের অভিজ্ঞতাই এনে দেয়নি, বরং অতীতের কারা-বাস্তবতাকে দৃশ্যমান করে তুলেছে|
এই গ্রন্থে লেখক ভারতবর্ষের সমাজ, অর্থনীতি, রাজনীতি, ঔপনিবেশিক শাসনের কৌশল ও স্বাধীনতা আন্দোলনের ভয়াবহতা ও নিষ্ঠুরতার বাস্তব চিত্র কারা-ইতিহাসের মাধ্যমে তুলে ধরেছেন| ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর ঔপনিবেশিক শাসন ভারতে যে প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছিল, তার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল কারাব্যবস্থা| এই কারাব্যবস্থা কেবল অপরাধ দমন বা শাস্তি প্রদানের উপায় ছিল না; বরং এটি ছিল ঔপনিবেশিক রাষ্ট্রের নিয়ন্ত্রণ, শোষণ ও রাজনৈতিক দমনের কার্যকর হাতিয়ার| ঔপনিবেশিক ভারতের কারাগারগুলো গড়ে উঠেছিল ইউরোপীয় দণ্ডতত্ত্ব, সামরিক শৃঙ্খলা ও জাতিভিত্তিক শ্রেণিবিন্যাসের সমন্বয়ে| ১৮৬৪ ও ১৮৯৪ সালের কারা আইন এবং সংশ্লিষ্ট জেল কোডের মাধ্যমে বন্দিদের ওপর কঠোর নজরদারি, বাধ্যতামূলক শ্রম, একাকী বন্দিত্ব ও শারীরিক-মানসিক শাস্তি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে| বিশেষত ‘কালাপানি’ বা দ্বীপান্তর দণ্ড, রাজনৈতিক বন্দিত্ব এবং কঠোর শ্রম ঔপনিবেশিক শাস্তি ও দমননীতির চরম বহিঃপ্রকাশ| ব্রিটিশ ভারতের কারাগার কেবর অপরাধীদের আটক রাখার স্থান ছিল না; এটি ছিল শাসনের ভয়, নিয়ন্ত্রণ ও আনুগত্য আরোপের এক সুসংগঠিত পরিসর| গ্রন্থটি সেই নীরব ইতিহাসের দরজা খুলে দেয়— যেখানে কারাগার শুধু ইট-পাথরের দেওয়াল নয়, বরং ঔপনিবেশিক শাসনের এক জীবন্ত দলিল|
গ্রন্থের সূচনাপর্বে প্রাক-ঔপনিবেশিক ভারতের কারাব্যবস্থা এবং ব্রিটিশদের দ্বৈত শাসনব্যবস্থার সময়কার প্রশাসনিক অস্থিরতার প্রেক্ষাপটে কারাগারের বিবর্তন আলোচনা করা হয়েছে| লেখক যেখানে দেখিয়েছেন, আধুনিক কারাগার কোনো স্বাভাবিক সামাজিক প্রতিষ্ঠান নয়, বরং এটি ঔপনিবেশিক রাষ্ট্রক্ষমতার একটি সুপরিকল্পিত সৃষ্টি| এই আলোচনাগুলো পাঠককে কারাব্যবস্থার ঐতিহাসিক শিকড় সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়|
গ্রন্থের ‘দণ্ড বা শাস্তি’ অংশে শাস্তির ধারণা ও শাস্তির পারস্পরিক সম্পর্ক, শাস্তির ধরন এবং ঔপনিবেশিক সরকারের দণ্ডনীতির বিশদ বিশ্লেষণ করেছেন| যেখানে কারাগারকে শুধু অপরাধীদের আবদ্ধ রাখার স্থান হিসেবে নং রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও শাসনের একটি কার্যকর হাতিয়ার হিসেবে দেখানো হয়েছে| শাস্তি বিধানকারী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ও তাদের ক্ষমতার উৎস সম্পর্কেও আলোচনা করা হয়েছে|
‘কারাগার নির্মাণ প্রেক্ষিত’ অধ্যায়ে কারাগার প্রতিষ্ঠার রাজনৈতিক ও প্রশাসনিক কারণ বিশ্লেষণ করেছেন| কারাগার কীভাবে একটি শাস্তি বিধায়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে, বিনা বিচারে অটক রাখার প্রথা কীভাবে ঔপনিবেশিক শাসনের অংশে পরিণত এবং কারাগার ও রাজনীতির সম্পর্ক কীভাবে বিকশিত হয়— এইসব বিষয়েরই গভীর আলোচনা করা হয়েছে|
গ্রন্থের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে কারা প্রশাসন, করা ব্যবস্থাপনা, কারা শাসন, কারা মহাপরিদর্শকের ভূমিকা, কারাবিধি এবং কারাসংস্কার সম্পর্কিত আলোচনা| দীর্ঘ সময় ধরে কারাগার পরিচালনার নীতিমালা ও প্রশাসনিক রূপান্তরগুলো ধারবাহিক বিবরণ গবেষকদের জন্য বিশেষভাবে মূল্যবান|
‘কারাগার ও বন্দিজীবন’ অংশে বন্দিদের দৈনন্দিন জীবন, নারী বন্দি, কারাগারে মা ও শিশু, ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি, সামাজিক সম্পর্ক এবং বন্দিদের মানসিক জগতের নানা দিক তুলে ধরা হয়েছে| লেখক বন্দিজীবনের মানবিক দিকগুলোকে বিশেষ গুরুত্ব দিয়েছেন| ফলে কারাগারের ইতিহাস ও এখানে শুধু প্রাশসিক ইতিহাস হয়ে থাকেনি, বরং মানবজীবনের ইতিহাসেও পরিণত হয়েছে|
‘প্রশাসনিক কর্মকাণ্ডের বিচারিত নিয়ন্ত্রণ ও কারাগারের ক্ষমতা’ অধ্যায়ে বিচারিত নিয়ন্ত্রণ, প্রশাসনিক ক্ষমতা এবং বন্দিদের ন্যায়বিচার প্রাপ্তির সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়েছে| এখানে লেখক দেখিয়েছেন যে ঔপনিবেশিক রাষ্ট্রে আইনের শাসনের আড়ালে কীভাবে প্রাশসিনক ক্ষমতা অনেক সময় বিচারিত জবাবদিহিতার ঊর্ধ্বে অবস্থান করেছে|
গ্রন্থের আরো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো— ‘উপনিবেশিবাদ, আইন ও সহিংসতা’| ঔপনিবেশিক সন্ত্রাস, নির্জন কারাবাস, সেল-ব্যবস্থা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং রাষ্ট্রীয় সহিংসতার নানা রূপ এখানে তথ্য-প্রমাণসহ উপস্থাপিত হয়েছে| লেখক এখানে দেখিয়েছেন কীভাবে কারাগারে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টির একটি কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে|
‘ঔপনিবেশিক অবকাঠামো নির্মাণ ও বন্দিশ্রম’ অধ্যায়ে বন্দিদের শ্রম ব্যবহারের ইতিহাস, বহির্মুখী ও আবাসিক শ্রমব্যবস্থা এবং ঔপনিবেশিক অর্থনীতিতে বন্দি শ্রমের ভূমিকা বিশ্লেষণ করা হয়েছে| এই অধ্যায়টি লেখকের গুরুত্বপূর্ণ একটি গবেষণামূলক অধ্যায়|
গ্রন্থের শেষে ‘দ্বীপান্তর এবং কয়েদি উপনিবেশ’ অধ্যায়ে বিশেষ মনোযোগ দাবি করে| মরিশাস, প্রণালি অঞ্চল এবং আন্দামান দ্বীপপুঞ্জে কয়েদি উপনিবেশ প্রতিষ্ঠার ইতিহাস, বন্দিদের জীবনসংগ্রাম এবং সাম্রাজ্যবাদী শাসনের প্রকৃতি এখানে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে| বিশেষত আন্দামান সংক্রান্ত আলোচনা পাঠককে ঔপনিবেশিক দণ্ডব্যবস্থার এক ভয়াবহ অধ্যায়ে মুখোমুখি দাঁড় করায়|
১০৩টি বিরল আলোকচিত্র এবং আংশিক ছবি রঙিন হওয়াতে গ্রন্থটিকে আরো পরিপূর্ণতা দান করেন| সব মিলিয়ে ‘কারাগারে অনুসন্ধান’ গ্রন্থটি শুধু একটি কারা-ইতিহাস নয়, এটি ঔপনিবেশিক রাষ্ট্র, আইন, ক্ষমতা, শাস্তি এবং মানবজীবনের জটিল সম্পর্কের এক বিস্তৃত দলিল| বাংলা ভাষায় কারাব্যবস্থার আদ্যোপান্ত ইতিহাসমূলক গ্রন্থ নেই বলা যায়| তাই কারাব্যবস্থা বিষয়ক গবেষণার জন্য গ্রন্থটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে বলেই আমি মনে করি|
কারাগারে অনুসন্ধান| মো. খোসবর আলী| প্রকাশক: পুণ্ড্র প্রকাশন, ঢাকা| প্রকাশকাল: মে ২০২৬| মূল্য: ১৩০০ টাকা|

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন