সংবাদ

লৌহজংয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ১১:৫৪ এএম

লৌহজংয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১
ছবি : সংবাদ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে ৩০টি ইয়াবাসহ মো. জিমি চৌধুরী (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকার গোডাউন রোডের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জিমি চৌধুরী উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামের ফিরোজ চৌধুরীর ছেলে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

লৌহজংয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে ৩০টি ইয়াবাসহ মো. জিমি চৌধুরী (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকার গোডাউন রোডের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জিমি চৌধুরী উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামের ফিরোজ চৌধুরীর ছেলে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত