জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও হাসপাতালের বিছানা ছেড়ে সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন যোদ্ধা মিতু।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে কাছে ডেকে নিয়ে অত্যন্ত আন্তরিকভাবে কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তার চিকিৎসার বর্তমান অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং চব্বিশের এই লড়াইয়ে তার সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানান।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধন করেন এবং পরবর্তীতে ‘জুলাই ৩৬’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় অংশ নেন।
আহত অবস্থাতেও মিতুর এমন অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে এই অন্তরঙ্গ সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত সবার মনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন