মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় সাহাপাড়ায় অবস্থিত বাড়িটিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
তবে এটি পেট্রোল বোমার হামলা ছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় দুটি কোকের বোতল পাওয়া গেছে।
দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন সাকিব।তার ব্যক্তিগত ভেরিফাইড পেজ থেকেও ওই সংবাদ সম্মেলন লাইভ প্রচার করা হয়। সেই ঘটনার কিছুক্ষণ পরেই বোমা সদৃশ্য বস্তু নিক্ষেপের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, রাত ৯ টার দিকে বাড়ির দক্ষিণ পাশের লোহার প্রধান গেটের উপরের অংশ লক্ষ্য করে দুর্বৃত্তরা একটি দাহ্য বস্তু নিক্ষেপ করে। এ সময় গেটের কিছু অংশে আগুন ধরে যায়। এ সময় হামলাকারীদের ইট পাটকেলের আঘাতে সাকিবের বাড়ির কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়।
খবর পেয়ে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
স্থানীয় বাসিন্দারা জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, “ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে”।
ঘটনার প্রকৃত কারণ, ব্যবহৃত বস্তু এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন