সংবাদ

সীমান্তে ৩ অভিযানে বিপুল পরিমান মাদক ও ওষুধ উদ্ধার

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ১২:৪৫ পিএম

সীমান্তে ৩ অভিযানে বিপুল পরিমান মাদক ও ওষুধ উদ্ধার
ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ভারতীয় সিরাপ, ওষুধ, ভায়াগ্রা ট্যাবলেট ও মদ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বিজিবি জানায়, বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে গয়েশপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ৬৮/৪-এস–সংলগ্ন একটি আমবাগান থেকে হাবিলদার মো. ওলিয়ার রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় ৮ বোতল ভারতীয় সিরাপ ও ৭ হাজার ৬২০ পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

একই রাতে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাঘাডাঙ্গা বিওপি এলাকার সীমান্ত পিলার ৬০/২৯-আর–সংলগ্ন একটি পাটক্ষেত থেকে সুবেদার মো. আলী হোসেনের নেতৃত্বে অভিযানে উদ্ধার হয় ৪৬৯ পিস ভায়াগ্রা ট্যাবলেট। এর কিছুক্ষণ পর রাত ২টা ২০ মিনিটে মাধবখালী বিওপি এলাকার সীমান্ত পিলার ৭০/৪-এস–সংলগ্ন আরেকটি আমবাগান থেকে হাবিলদার মো. আবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে জব্দ করা হয় ৪৩ বোতল ভারতীয় মদ।

তিনটি অভিযানেই কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ৫৮ বিজিবি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

সীমান্তে ৩ অভিযানে বিপুল পরিমান মাদক ও ওষুধ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ভারতীয় সিরাপ, ওষুধ, ভায়াগ্রা ট্যাবলেট ও মদ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বিজিবি জানায়, বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে গয়েশপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ৬৮/৪-এস–সংলগ্ন একটি আমবাগান থেকে হাবিলদার মো. ওলিয়ার রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় ৮ বোতল ভারতীয় সিরাপ ও ৭ হাজার ৬২০ পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

একই রাতে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাঘাডাঙ্গা বিওপি এলাকার সীমান্ত পিলার ৬০/২৯-আর–সংলগ্ন একটি পাটক্ষেত থেকে সুবেদার মো. আলী হোসেনের নেতৃত্বে অভিযানে উদ্ধার হয় ৪৬৯ পিস ভায়াগ্রা ট্যাবলেট। এর কিছুক্ষণ পর রাত ২টা ২০ মিনিটে মাধবখালী বিওপি এলাকার সীমান্ত পিলার ৭০/৪-এস–সংলগ্ন আরেকটি আমবাগান থেকে হাবিলদার মো. আবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে জব্দ করা হয় ৪৩ বোতল ভারতীয় মদ।

তিনটি অভিযানেই কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ৫৮ বিজিবি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত