সংবাদ

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ১২:০১ পিএম

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

শিক্ষাঙ্গনে অস্থিরতায় সেই লেজুড়বৃত্তি - আজকের পত্রিকা

২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ৯ দফার অন্যতম ছিল ‘দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি’ বন্ধ করা। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ওই বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। দুই বছর এসে ছাত্রসংগঠনগুলোর আক্ষেপ, সেই দাবি এখনো পূরণ হয়নি। সংগঠনগুলো বলছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে চলমান অস্থিরতার কারণ লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি।

ট্রাইব্যুনালে ৭১ মামলায় ৫০২ আসামি, পলাতক ৩১৫ জন - প্রথম আলো

জুলাই গণ–অভ্যুত্থানের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ছয়টি মামলার রায় হয়েছে। রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর বাইরে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ৪৬ জনকে।

অবশ্য ট্রাইব্যুনালে জুলাইয়ের পাশাপাশি আওয়ামী লীগের শাসনামলের গুম, খুন ও নির্যাতনের ঘটনায় করা মামলাও রয়েছে। সব মিলিয়ে মামলা ৭১টি। গুম–খুনের কোনো মামলার রায় এখনো হয়নি। 

দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমে কথার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ - কালের কন্ঠ

ভারতে অবস্থানরত পলাতক ও গণহত্যার দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারতের রাজধানী নয়াদিল্লির সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ ও গভীর হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ। সরকার বলেছে, ওই অনুষ্ঠানে শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন।

গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের আয়োজনের সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে আগে থেকেই ভারত সরকারকে জানানো হয়েছিল। দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে—এমন উদ্বেগ জানানো হলেও অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে দেওয়া হয়েছে, যা বাংলাদেশ গভীর দুঃখের সঙ্গে লক্ষ করেছে।

শুধু আওয়ামী লীগ নয়, দায় আছে অন্তর্বর্তী সরকারেরও - বণিক বার্তা

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষ আইন বাতিল করে সাবেক অন্তর্বর্তী সরকার। ফলে বিদ্যুৎ খাতে এ আইনের আওতাধীন নবায়নযোগ্য জ্বালানির ৩১টি প্রকল্প বাতিল হয়।

একই কারণে বাতিল হয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণ এবং দীর্ঘমেয়াদে এলএনজি আমদানির মতো গুরুত্বপূর্ণ গ্যাস সরবরাহ চুক্তিও। দেশের জ্বালানি অনিশ্চয়তার পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি-অনিয়ম-লুটপাটের বড় দায় রয়েছে। পাশাপাশি ক্ষমতায় এসে অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে যেসব হঠকারী সিদ্ধান্ত নিয়েছিল, সেগুলোও জ্বালানি খাতকে অনিশ্চয়তায় ফেলে দেয়ার জন্য কম দায়ী নয় বলে মনে করেন খাতসংশ্লিষ্টরা।

সংবিধানের প্রতিটি সংশোধনই একেকটি সংস্কার - মানবজমিন

স্বৈরাচারী শাসনের কবল থেকে দেশ মুক্ত হওয়ার পর জুলাইয়ের কৃতিত্ব নিয়ে বিভাজন তৈরি না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একার অর্জন নয়। দীর্ঘদিনের আন্দোলন, নির্যাতন, গুম-খুন ও আত্মত্যাগের ধারাবাহিকতায় এই গণ-অভ্যুত্থান সফল হয়েছে।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঘটা সব হত্যার বিচার হবে - সমকাল

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি বলেন, সরকার মনে করে, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যারা শহীদ এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ছাত্রদল-শিবির সংঘর্ষ ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়েছে - দৈনিক ইত্তেফাক

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও অস্ত্রের ঝনঝনানি শুরু হয়েছে। আধিপত্য বিস্তার, আবাসিক হলের নিয়ন্ত্রণ, কর্মসূচিতে বাধা এবং বহিরাগত প্রবেশের অভিযোগকে কেন্দ্র করে গত তিন দিনে তিন বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্তত ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে উভয় পক্ষের দাবি। আহতদের মধ্যে রয়েছেন—শিক্ষার্থী, সাংবাদিক, শিক্ষক, জকসু নেতাসহ উভয় সংগঠনের নেতাকর্মীরা। বেশ কয়েকটি ক্যাম্পাসে লাঠিসোঁটা, রড ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, ভাঙচুর এবং হাসপাতালের ভেতরেও হামলার অভিযোগ উঠেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর এটাই দুই ছাত্র সংগঠনের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

উন্নয়নের দেওয়ালে অনিয়মের ফাটল - যুগান্তর

হাওড় অঞ্চলের শিক্ষার চিত্র বদলে দিতে ৪৩০ কোটি টাকায় নির্মাণ করা হয়েছে আধুনিক ২৫টি বহুতল ভবন। কিন্তু উদ্বোধনের আগেই শিক্ষার প্রসারে গড়ে ওঠা ভবনের দেওয়ালে দেখা দিয়েছে ফাটল। কোথাও নতুন ভবনের গাঁথুনিতে চিড়, কোথাও জানালার লিন্টেল বাঁকা, কোথাও ত্রুটিপূর্ণ ছাদ নির্মাণ। অনেক ভবনের নির্মাণ কাজ শেষ হলেও সেখানে বসেনি একটি বেঞ্চও। বিজ্ঞানাগার আছে তো যন্ত্রপাতি নেই। আইসিটি ল্যাবের কক্ষে নেই কোনো কম্পিউটার, কেনার উদ্যোগও নেই। এত অনিয়মের মধ্যেও বিল পরিশোধের কাজ ঠিকঠাক করে ফেলা হয়েছে। অথচ অনুমোদনের আগেই বিল পরিশোধ, ভুয়া টেস্ট রিপোর্ট গ্রহণ, স্পেসিফিকেশন বহির্ভূত নির্মাণসামগ্রী ব্যবহার নিয়ে ৩৪ কোটি ২৩ লাখ টাকার ১৪টি অডিট আপত্তি ঝুলে রয়েছে। একটিরও কোনো নিষ্পত্তি হয়নি। 

গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে আমাদের কেউ সরাতে পারবে না - নয়া দিগন্ত

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে সরে আসতে আমাদেরকে লোভ দেখানো হয়েছে, চাপও দেয়া হচ্ছে। কিন্তু কোনো লোভ কিংবা চাপ আমাদেরকে জনগণের গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরাতে পারবে না। প্রয়োজনে জীবন যাবে তবুও জনগণের সাথে সরকারের মতো বিশ্বাসঘাতকতা করতে পারব না, করবও না।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে গতকাল বুধবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অ্যালগরিদম ও স্মার্টফোনের যুগে গণতন্ত্র - বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ এমন এক সময়ে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন করছে, যখন জনসমাগমে ভরা কোনো চত্বর আর রাজনীতির সবচেয়ে শক্তিশালী প্রতীক নয়। বরং সেই জনতার ওপরে উঁচু করে ধরা একটি স্মার্টফোনই এখন নতুন প্রতীক। এ স্মার্টফোন মুহূর্তেই ঘটনাগুলো ধারণ করে, সরাসরি সম্প্রচার করে এবং সেগুলো পৌঁছে দেয় লাখো মানুষের কাছে। এদের অনেকেই হয়তো কখনো বিক্ষোভস্থলে উপস্থিত হন না, তবু তারা আন্দোলনের ঘটনাপ্রবাহের অংশ হয়ে ওঠেন। দক্ষিণ এশিয়াজুড়ে নতুন এক প্রজন্ম ছাত্র আন্দোলন, ডিজিটাল নেটওয়ার্ক এবং রাজপথের কর্মসূচির মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান, ভারতে পরীক্ষায় অনিয়ম ও স্বচ্ছতার দাবিতে ছাত্রবিক্ষোভ এবং নেপালে দুর্নীতিবিরোধী তরুণদের ধারাবাহিক আন্দোলন-সবকিছুর পেছনেই ছিল বাস্তব ক্ষোভ ও অসন্তোষ। তবে এসব ঘটনার মধ্যে একটি বড় পরিবর্তনের ইঙ্গিতও রয়েছে। রাজনৈতিক লড়াই এখন আর শুধু ক্যাম্পাস, সংসদ ভবন বা জনসমাবেশের চত্বরে সীমাবদ্ধ নয়। এর একটি বড় অংশ এখন পরিচালিত হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। এসব প্ল্যাটফর্মের অ্যালগরিদম অনেক সময় নির্ধারণ করে দেয় মানুষ কী দেখবে, কী নিয়ে আলোচনা করবে এবং কোন ঘটনা বেশি দিন মনে রাখবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত