জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের অস্বাভাবিক বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
এ সময় জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও জনগণের প্রত্যাশা পূরণে গৃহীত জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জ্বালানি সংকট দূর করে বিদ্যুৎ-গ্যাসের মূল্য সহনীয় পর্যায়ে আনা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারকে দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
স্মারকলিপিতে জোট নেতারা উল্লেখ করেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিলেও বর্তমান সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে। এর মধ্যেই জাতীয় সংসদকে পাশ কাটিয়ে গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে এবং বিদ্যুৎ বিলে অযৌক্তিক চার্জ আরোপ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
জোটের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে - জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন; এলপিজি-এলএনজি গ্যাসের মূল্য কমানো; অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে বৈধ গ্রাহকদের সরবরাহ নিশ্চিত করা; বিদ্যুতের মূল্য সহনীয় করা ও ডিমান্ড চার্জসহ অযৌক্তিক চার্জ বাতিল; লোডশেডিং বন্ধ; চাঁদাবাজি বন্ধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনিক অভিযান জোরদার করা।
এ সময় জোটের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম, এনসিপি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মাহবুবুল আলম, খেলাফত মজলিসের নেতা মাওলানা তারেকুল ইসলাম, এলডিপির নেতা সারোয়ার হোসেনসহ জোটের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন