সংবাদ

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ১০:৩২ এএম

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম
২৪ ঘণ্টায় নাটকীয় মোড়, নেপথ্যে কূটনৈতিক বিবৃতি - মানবজমিন

ঢাকা-দিল্লি সম্পর্কে একটি কূটনৈতিক বিবৃতি সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। বরবাদ হয়ে গেছে একটি সুনির্দিষ্ট নকশা। যার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে চাপে রেখে ফায়দা তোলা। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে দু’দেশের সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়েছিল। হিমশীতল হয়ে পড়েছিল সম্পর্ক। বিশেষ করে দিল্লির রাজনৈতিক কৌশল ঢাকাকে স্তম্ভিত এবং ক্ষুব্ধ করেছিল। যার পরিণতিতে ওই কূটনৈতিক বিবৃতি আসে। যে বিবৃতির ভাষা ছিল ভিন্ন, স্বাভাবিক কূটনীতির বাইরে। যদিও আলোচিত সে বিবৃতিতে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিতও ছিল। শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ তার প্রতিক্রিয়া জানিয়েছিল। বলেছিল, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোনো অবস্থাতেই সরকারি মদতে সংবাদ সম্মেলন করতে পারেন না। জবাবে দিল্লির তরফে বলা হয়, এতে তাদের কোনো হাত নেই। দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব আলাদা সত্তা নিয়ে কাজ করে থাকে। 

উভয় সংকটে ট্রাম্প, ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ পাচ্ছেন না - সংবাদ

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের 'স্বল্পমেয়াদি' যুদ্ধ ছয় মাসে গড়ালেও সেখান থেকে বেরিয়ে আসার স্পষ্ট কোনো পথ পাচ্ছেন না তিনি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে লিখেছে, মাত্র কয়েক সপ্তাহে যুদ্ধ শেষ করার যে দাবি ট্রাম্প শুরুতে করেছিলেন, সেখান থেকে সরে এসে চলমান কূটনৈতিক চেষ্টা ও হুমকি-পাল্টা হুমকির মুখে তিনি এখন চরম উভয় সংকটে পড়েছেন। ট্রাম্পের সামনে এখন বিকল্প মূলত দুটি। একদিকে ইরান ও ওমানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি নিয়ে আলোচনা চলছে, যার ফলে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালিতে তেহরানের যে কর্তৃত্ব ছিল না, তাও তারা পেয়ে যেতে পারে।

তখন ১২২ কোটি টাকা খরচের পর ব্যর্থ, এখন আবার চালুর উদ্যোগ প্রথম আলো

রাজধানীর আমিনবাজার সেতুর গাবতলী অংশের পাশ দিয়ে বেড়িবাঁধ সড়ক গেছে আশুলিয়ার দিকে। সেই সড়ক ধরে ১৪ কিলোমিটারের মতো যাওয়ার পর তুরাগ নদের তীরে একটি ‘ল্যান্ডিং স্টেশন’ পাওয়া যায়।

ল্যান্ডিং স্টেশন হলো নৌযান থামার স্থান। দোতলা ভবন, পন্টুন ও পন্টুনে যাওয়ার সিঁড়ি—এই তিনে মিলে ল্যান্ডিং স্টেশন। ল্যান্ডিং স্টেশনে একসময় সরকারি ‘ওয়াটার বাস’ থামত। যাত্রীরা তাতে যেতেন সদরঘাট। খরচ কম, যানজট নেই—সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যের যাত্রা। 

প্রধানমন্ত্রী ১২ সেপ্টেম্বর ভারত যেতে পারেন - দেশ রূপান্তর

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপড়েন চলছে। এ নিয়ে সরকারের পক্ষ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে। এরপরও আগামী মাসে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১২ থেকে ১৪ সেপ্টেম্বর এ সফর হতে পারে। সেখানে ব্রিকস আউটরিচ কর্মসূচিতে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হতে পারে। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, তিস্তাসহ যৌথ নদীর পানি বণ্টন, বাণিজ্যিক বাধা দূরীকরণ এবং বিদ্যুৎ ও জ¦ালানি খাতে সহযোগিতা জোরদারের বিষয়গুলো নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হতে পারে।

জ্বালানি তেল আমদানি ও বিপণন বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ - সমকাল

জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন কার্যক্রম বেসরকারি খাতে উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। এ-সংক্রান্ত গঠিত এক কমিটির সুপারিশের ভিত্তিতে এখন খসড়া নীতিমালা তৈরি করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ নতুন নয়। আওয়ামী লীগ সরকারের সময়ও পরিশোধিত জ্বালানি তেল আমদানির দায়িত্ব বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তা বাস্তবায়নের পর্যায়ে যায়নি।

আধিপত্যের দ্বন্দ্বে অশান্ত শিক্ষাঙ্গন - নয়া দিগন্ত

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী ঘিরে দেশের বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটেছে। গত ৩ থেকে ৫ আগস্ট এই তিন দিনে রাজধানীসহ দেশের অন্তত ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও দুই সংগঠনের নেতাকর্মীসহ অন্তত দেড় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

মন্ত্রিসভায় যোগ হচ্ছে নতুন মুখ - কালের কণ্ঠ

সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। আগামী ১৭ আগস্ট বিএনপি নেতৃত্বাধীন সরকারের ছয় মাস পূর্ণ হতে যাচ্ছে। এরই মধ্যে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কর্মদক্ষতা, মন্ত্রণালয় পরিচালনায় সক্ষমতা এবং ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে মূল্যায়ন চলছে বলে সরকারসংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিসভার কারো কারো দপ্তর পরিবর্তন হতে পারে। আবার কারো দায়িত্ব কমতে পারে, একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কয়েকজনের দপ্তর ভাগ করে দেওয়া হতে পারে। একই সঙ্গে মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত করার বিষয়েও জোরালো আলোচনা রয়েছে।

রামপালে এবার সৌরবিদ্যুৎ - আজকের পত্রিকা

বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি আগের পরিকল্পনামতো কয়লাচালিত না করে সৌরবিদ্যুৎ প্রকল্প হিসেবে বাস্তবায়ন করতে চায় সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় ধরেছে আড়াই হাজার কোটি টাকার কিছু বেশি। সরকারের ঘোষণামতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং পরিবেশ রক্ষায় কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে কয়লার বদলে সৌরবিদ্যুৎকেন্দ্রিক এই প্রকল্পের উদ্যোগ নিয়েছে সরকার। এটি বাস্তবায়ন করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তবে পরিকল্পনা কমিশন তাদের পর্যবেক্ষণে প্রকল্পের পরিবেশগত প্রভাবের বিস্তারিত মূল্যায়ন করা হয়নি উল্লেখ করে যথাযথভাবে এটি করার তাগিদ দিয়েছে। 

ভারতীয় অর্থায়ন থেকে বেরিয়ে রিভার ক্রসিংয়ের রুট পরিবর্তন কমল প্রায় ৭ কিলোমিটার - বণিক বার্তা

পাবনার ঈশ্বরদী উপজেলায় স্থাপিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনের জন্য নির্মাণ করা হচ্ছে একাধিক সঞ্চালন লাইন ও অবকাঠামো।

প্রকল্পটির বড় একটি অংশ বাস্তবায়ন হচ্ছে ভারতের সঙ্গে করা লাইন অব ক্রেডিট (এলওসি) চুক্তির আওতায়। সঞ্চালন লাইনের ২০ কিলোমিটার ছিল রিভার ক্রসিং (নদী পারাপার)। কিন্তু অস্বাভাবিক দর, অর্থায়নে ধীরগতি ও নানাবিধ শর্ত থাকায় এ অংশটি থেকে বেরিয়ে আসে বাংলাদেশ। সিদ্ধান্ত হয় বিকল্প ব্যবস্থায় বাস্তবায়নের। পরবর্তী সময়ে প্রায় সাত কিলোমিটার রুট কমানোর পাশাপাশি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কাজটি বাস্তবায়নের সুযোগ তৈরি হওয়ায় ঠিকাদার নির্বাচনে প্রতিযোগিতা বাড়ে।

শিল্প-কারখানায় স্থবিরম বাজার হারানোর শঙ্কা - আমাদের সময়

তীব্র গ্যাস সংকটের কারণে দেশের শিল্প খাত বর্তমানে অনেকটাই স্থবির হয়ে পড়েছে। অনেক কারখানায় উৎপাদন কমে গেছে। কোথাও কোথাও সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো কোনো শিল্পাঞ্চলে কল-কারখানায় অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে গ্যাস সংকটের মারাত্মক প্রভাব পড়েছে তৈরি পোশাক, টেক্সটাইল, সিরামিক, স্টিল, সিমেন্ট, কাচ, কাগজ, রাসায়নিক, খাদ্য প্রক্রিয়াজাতসহ বিভিন্ন শিল্পে। সার্বিক উৎপাদন কমেছে ৪০-৭০ শতাংশ পর্যন্ত।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত