সংবাদ

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ১২:২৫ পিএম

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি : পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের শুভ উদ্বোধন করেছেন। শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই সমাবেশের উদ্বোধন করেন।

এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন। এ সময় তর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, যিনি নিজেও একটি গাছের চারা রোপণ করে এই কর্মসূচিতে অংশ নেন।

বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী জাতীয় সংগীতের সুরে দলীয় পতাকা উত্তোলন করেন। এরপরই শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান শান্তির প্রতীক এক জোড়া সাদা পায়রা আকাশে উড়িয়ে দেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়াও ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী পর্ব শেষে প্রধানমন্ত্রী চিকিৎসক সমাজের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে ড্যাবের ভূমিকার প্রশংসা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের শুভ উদ্বোধন করেছেন। শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই সমাবেশের উদ্বোধন করেন।

এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন। এ সময় তর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, যিনি নিজেও একটি গাছের চারা রোপণ করে এই কর্মসূচিতে অংশ নেন।

বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী জাতীয় সংগীতের সুরে দলীয় পতাকা উত্তোলন করেন। এরপরই শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান শান্তির প্রতীক এক জোড়া সাদা পায়রা আকাশে উড়িয়ে দেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়াও ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী পর্ব শেষে প্রধানমন্ত্রী চিকিৎসক সমাজের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে ড্যাবের ভূমিকার প্রশংসা করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত