সংবাদ

চুনারুঘাটে জমি নিয়ে বিবাদে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ১১:১৫ এএম

চুনারুঘাটে জমি নিয়ে বিবাদে যুবককে কুপিয়ে হত্যা
ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাটে জমিজমা নিয়ে বিরোধের জেরে সোহাগ মিয়া (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাঁটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে সোহাগের পরিবারের সঙ্গে তার চাচা খলিল মিয়ার দীর্ঘদিনের বিরোধ ও মামলা চলছিল। শুক্রবার (৭ আগস্ট) রাতে সুন্দরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে খলিল মিয়া ও তার সহযোগীরা সোহাগের পথরোধ করেন। এ সময় রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। সোহাগের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় সোহাগকে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানা-পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোহাগের শরীরে ও মাথায় অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

চুনারুঘাটে জমি নিয়ে বিবাদে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে জমিজমা নিয়ে বিরোধের জেরে সোহাগ মিয়া (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাঁটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে সোহাগের পরিবারের সঙ্গে তার চাচা খলিল মিয়ার দীর্ঘদিনের বিরোধ ও মামলা চলছিল। শুক্রবার (৭ আগস্ট) রাতে সুন্দরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে খলিল মিয়া ও তার সহযোগীরা সোহাগের পথরোধ করেন। এ সময় রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। সোহাগের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় সোহাগকে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানা-পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোহাগের শরীরে ও মাথায় অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত