সংবাদ

মাদক ও স্মার্টফোন আসক্তিকে ‘লাল কার্ড’ দেখাল শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৩:৪৯ পিএম

মাদক ও স্মার্টফোন আসক্তিকে ‘লাল কার্ড’ দেখাল শিক্ষার্থীরা
ছবি : সংবাদ

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোন আসক্তিকে একযোগে ‘লাল কার্ড’ দেখিয়েছে কয়েক শ শিক্ষার্থী। সোমবার (১৭ আগস্ট) সকালে দেবীগঞ্জ নৃপেন্দ নারায়ণ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে।

টিফিনের টাকা বাঁচিয়ে পরিচালিত এই সংগঠনের আয়োজনে শিক্ষার্থীরা উন্নত চরিত্র গঠন এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকার শপথ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল ও জেলা স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক ওয়াসিম আকরাম।

ইউএনও ইন্দ্রজীত সাহা বলেন, ‘শিক্ষার্থীদের বিপথগামিতা থেকে ফেরাতে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। নতুন প্রজন্মকে সব ধরনের অপরাধ ও আসক্তি থেকে দূরে থাকতে এভাবেই সচেতন হতে হবে।’ সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল জানান, গত ১৫ বছর ধরে তারা দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মাদক ও স্মার্টফোন আসক্তিকে ‘লাল কার্ড’ দেখাল শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোন আসক্তিকে একযোগে ‘লাল কার্ড’ দেখিয়েছে কয়েক শ শিক্ষার্থী। সোমবার (১৭ আগস্ট) সকালে দেবীগঞ্জ নৃপেন্দ নারায়ণ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে।

টিফিনের টাকা বাঁচিয়ে পরিচালিত এই সংগঠনের আয়োজনে শিক্ষার্থীরা উন্নত চরিত্র গঠন এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকার শপথ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল ও জেলা স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক ওয়াসিম আকরাম।

ইউএনও ইন্দ্রজীত সাহা বলেন, ‘শিক্ষার্থীদের বিপথগামিতা থেকে ফেরাতে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। নতুন প্রজন্মকে সব ধরনের অপরাধ ও আসক্তি থেকে দূরে থাকতে এভাবেই সচেতন হতে হবে।’ সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল জানান, গত ১৫ বছর ধরে তারা দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত