সংবাদ

জামায়াত যা পারেনি, বিএনপি তা করে দেখিয়েছে: অ্যাটর্নি জেনারেল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ০৫:১০ পিএম

জামায়াত যা পারেনি, বিএনপি তা করে দেখিয়েছে: অ্যাটর্নি জেনারেল
ছ‌বি: সংগৃ‌হিত

বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যা করতে পারেনি, ক্ষমতাসীন দল বিএনপি তা করে দেখিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

​আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

​অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, "জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে শুধু দল থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু বিএনপির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের একজন সংসদ সদস্যকে পদত্যাগ করতে বলেছেন। জামায়াত তা করতে না পারলেও ক্ষমতাসীন দল বিএনপি তা পেরেছে।"

​সরকারের অবস্থান ও পদক্ষেপের প্রশংসা করে তিনি আরও বলেন, "সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী এভাবেই বিষয়টি মোকাবিলা করেন। ক্ষমতাসীন দলের সঙ্গে থাকার পরও ফেরদৌসী আহমেদ মিষ্টির প্রতি কোনো ধরনের শৈথিল্য দেখানো হয়নি।"

​উল্লেখ্য, রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্দেশ পাওয়ার পর ইতিমধ্যেই তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

জামায়াত যা পারেনি, বিএনপি তা করে দেখিয়েছে: অ্যাটর্নি জেনারেল

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যা করতে পারেনি, ক্ষমতাসীন দল বিএনপি তা করে দেখিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

​আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

​অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, "জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে শুধু দল থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু বিএনপির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের একজন সংসদ সদস্যকে পদত্যাগ করতে বলেছেন। জামায়াত তা করতে না পারলেও ক্ষমতাসীন দল বিএনপি তা পেরেছে।"

​সরকারের অবস্থান ও পদক্ষেপের প্রশংসা করে তিনি আরও বলেন, "সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী এভাবেই বিষয়টি মোকাবিলা করেন। ক্ষমতাসীন দলের সঙ্গে থাকার পরও ফেরদৌসী আহমেদ মিষ্টির প্রতি কোনো ধরনের শৈথিল্য দেখানো হয়নি।"

​উল্লেখ্য, রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্দেশ পাওয়ার পর ইতিমধ্যেই তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত