সংবাদ

দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে : প্রধানমন্ত্রী

এম. এমরান পাটোয়ারী, ফেনী
এম. এমরান পাটোয়ারী, ফেনী
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পিএম

দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংবাদ

দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে অভিযোগ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দলের ‘দুষ্টু লোকজনের’ কর্মকাণ্ডে বহির্বিশ্বেও বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প (১ম পর্যায়)’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘একটি জনবহুল দেশে রাজনৈতিক দলের দুষ্টু লোকজন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, আর সেটিকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে। এতে দেশের উন্নয়ন ব্যাহত হলে তার দায়ভারও তাদের নিতে হবে। বিএনপি সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।’

নাম উল্লেখ না করে একটি দলের সমালোচনা করে সরকারপ্রধান বলেন, ‘একটি রাজনৈতিক দল একাত্তরের রূপে আবারও ফিরে গেছে, মা-বোনদের ইজ্জত হরণ আর হত্যায় মেতে উঠেছে। এখন সময় এসেছে এদের মুখোশ উন্মোচনের। দয়া করে আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন।’

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একই সঙ্গে এসব স্বাস্থ্যকেন্দ্রে কিডনি রোগীদের ডায়ালিসিসের ব্যবস্থা করা হবে।’

নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিএনপি সরকার গঠন করেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে জানিয়ে তিনি বলেন, এর ফলে সরকারের দেড় হাজার কোটি টাকা ব্যয় হলেও দেশের ১৩ লাখ কৃষক উপকৃত হয়েছেন।

বিগত ১৭ বছরের সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার সরকার জনগণের কণ্ঠরোধ করে অধিকারবঞ্চিত করেছিল। ১২ ফেব্রুয়ারি জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গিয়ে সে অধিকার ফিরিয়ে দিয়েছে।’

মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প নিয়ে তিনি বলেন, এটি বাস্তবায়ন হলে বৃহত্তর নোয়াখালীর মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে। নতুন করে ৩৪ হাজার হেক্টর জমি আবাদের আওতায় আসবে এবং এক লাখ মেট্রিক টন ফসল উৎপাদন বাড়বে। এর ফলে শস্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পানিসম্পদমন্ত্রী সাহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বক্তব্য দেন।

এর আগে দুপুর ২টার পর সড়কপথে পরশুরাম পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেই তিনি মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন। উপস্থিত জনতাও বৃষ্টিতে ভিজে এই কর্মসূচিতে অংশ নেন।

পরশুরামের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর ফুলগাজী যাওয়ার কথা রয়েছে। মধ্যাহ্নবিরতির পর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা প্রদান এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন সরকারপ্রধান।

কৃষক কার্ড কর্মসূচির আওতায় ফেনী জেলায় ৫ হাজার ৬৪৩ জনকে কার্ড দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এক হাজার ১২ জন কৃষকের মধ্য থেকে ১০ জন সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে কার্ড গ্রহণ করবেন।

এছাড়া জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ২৭৫ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবাইতকে সম্মানী ভাতার জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে ১০ জন প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মানী গ্রহণ করবেন।

পাশাপাশি বৃক্ষরোপণ, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং রোগীদের বিনামূল্যে রাষ্ট্রীয় চিকিৎসার বিশেষ কর্মসূচি ঘোষণার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরকালে তিনি দলীয় নেতাকর্মী ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং ফুলগাজীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে : প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত