কক্সবাজারের কুতুবদিয়ায় মিয়ানমারে পাচারের সময় ২৫০ বস্তা সিমেন্ট ও ৬০ বস্তা সার জব্দ করেছে কোস্টগার্ড। রবিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ কুতুবদিয়া চ্যানেল এলাকায় অভিযান চালিয়ে একটি ফিশিং বোটসহ এসব মালামাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে কুতুবদিয়া চ্যানেলে বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড স্টেশন কুতুবদিয়া। এ সময় একটি সন্দেহভাজন ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে পাচারের জন্য রাখা ২৫০ বস্তা সিমেন্ট ও ৬০ বস্তা সার পাওয়া যায়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা মালামাল ও ফিশিং বোটটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন