ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বভাসে এসব তথ্য বলা হয়েছে।
জানা যায়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এতে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ পরিস্থিতিতে আজ সন্ধ্যা পর্যন্ত ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী সপ্তাহের শেষের দিকে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন