সংবাদ

আসল ডিবির জালে ধরা নকল ৪ ডিবি

জেলা বার্তা পরিবেশক, মুন্সীগঞ্জ
জেলা বার্তা পরিবেশক, মুন্সীগঞ্জ
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৭:০৩ পিএম

আসল ডিবির জালে ধরা নকল ৪ ডিবি
ছবি : সংবাদ

মুন্সীগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে একটি আন্তঃজেলা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তাদের কাছ থেকে তিনটি চোরাই অটোরিকশা, একটি হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি সদৃশ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন-শামীম সৌরভ (৩২), শাকিব ওরফে শাকিল (২৪), হাবিবুর (৪০) ও কাশেম ঢালী (৫০)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, বুধবার বিকেলে গজারিয়ার চরবাউশিয়া এলাকায় অভিযান চালানোর সময় অটোরিকশায় থাকা দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করা হয়। তল্লাশি করে তাদের কাছে হ্যান্ডকাফ ও ওয়াকিটকি সদৃশ সরঞ্জাম পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, ভুয়া ডিবি পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তারা অটোরিকশাচালকদের কাছ থেকে রিকশা হাতিয়ে নিতেন।

আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে হাবিবুরকে এবং পরে তার দেওয়া তথ্যে টঙ্গীবাড়ী থেকে কাশেম ঢালীকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজতে থাকা তিনটি চোরাই অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে তা অন্যত্র বিক্রি করে আসছিল। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

আসল ডিবির জালে ধরা নকল ৪ ডিবি

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত