সংবাদ

ভাতের থালা ফেলে পালালো হরিণ শিকারিরা

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম

ভাতের থালা ফেলে পালালো হরিণ শিকারিরা
ছবি : সংবাদ

সুন্দরবনের ওয়ার্ল্ড হেরিটেজ সাইড কচিখালী বন্য প্রাণী অভয়ারণ্যের গহীনে চলছিল হরিণ শিকারের বড় প্রস্তুতি। ১ হাজার ২০০ ফুট দীর্ঘ মালাফাঁদ পেতে বনের ভেতর গোল হয়ে ভাত খেতে বসেছিলেন পাঁচজন চোরা শিকারি। তবে শেষ রক্ষা হয়নি। টহলরত বনরক্ষীদের দেখতেই ভাতের থালা ফেলে বনের গহীনে পালিয়ে গেছেন তারা।

বুধবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বনরক্ষীরা শিকারিদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেন।

বন বিভাগ জানায়, শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীরা ওই দিন বিকেলে কচিখালীর দরজার খাল ও বাহির সুখপাড়া এলাকায় নিয়মিত টহলে বের হন। সন্ধ্যার কিছু আগে বনের ভেতরে বিশাল এক হরিণ শিকারের ফাঁদ দেখতে পান তারা। তল্লাশির একপর্যায়ে সুন্দরী গাছের আড়ালে পাঁচজন শিকারিকে খাবার খেতে দেখা যায়। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়েই শিকারিরা সবকিছু ফেলে দৌড়ে বনের গহীনে পালিয়ে যান।

ঘটনাস্থল থেকে বনরক্ষীরা ১ হাজার ২০০ ফুট দীর্ঘ হরিণ ধরার মালাফাঁদ, দুটি ধারালো চাকু, একটি দা, বরফভর্তি একটি ককশিট, ৬ কেজি পলিথিন, একটি করাত, ১০ কেজি চাল এবং হাঁড়িভর্তি রান্না করা ভাত ও আলুসহ অস্থায়ী ঘর তৈরির সামগ্রী জব্দ করেন।

পূর্ব সুন্দরবনের কচিখালী বন্য প্রাণী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার দিলীপ মজুমদার বলেন, ‘বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ভাত খাওয়ার মাঝপথেই পালিয়ে যান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধারকৃত ফাঁদগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’

এ ঘটনার পর ওই এলাকায় বনরক্ষীদের টহল আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ভাতের থালা ফেলে পালালো হরিণ শিকারিরা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত