সংবাদ

সবুজ উৎসব : ৪ শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম

সবুজ উৎসব : ৪ শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা
ছবি : সংবাদ

পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘সবুজ উৎসব’। এই আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে সাড়ে চার শতাধিক ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ‘অরণ্য’। উৎসবের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ৫০টি গাছের চারা রোপণ করা হয়।

দিনব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য ছিল পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতা, সচেতনতামূলক ক্যাম্পেইন ও বৃক্ষ প্রদর্শনী। অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মন। কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুর মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম মন্ডল, প্রভাষক মো. তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক সংগঠন ‘ফুল’-এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আব্দুল কাদের, অরণ্যের উপদেষ্টা মো. নুর আমিন এবং প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুস ছোবহান জুয়েল।

আবু জোবায়েদ সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজক সংগঠন ‘অরণ্য’-এর পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ রক্ষার বীজ বুনে দিতেই প্রতি বছর এমন আয়োজন করা হয়। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সবুজ উৎসব : ৪ শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত