সংবাদ

কক্সবাজারে জনবল নিয়োগ দিচ্ছে অ্যাকশনএইড

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৩ পিএম

কক্সবাজারে জনবল নিয়োগ দিচ্ছে অ্যাকশনএইড
ছবি : এআই

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের কক্সবাজার প্রকল্পের জন্য ‘ডিস্ট্রিবিউশন ফ্যাসিলিটেটর’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

যোগ্যতা ও অভিজ্ঞতা:

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে প্রার্থীর ১ থেকে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এ পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীকে কক্সবাজার জেলায় কাজ করতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা:

সফলভাবে নির্বাচিত প্রার্থী মাসিক ৩৯ হাজার ৪৬২ টাকা বেতন পাবেন। এ ছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের অনলাইনে অ্যাকশনএইড বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ২৯ আগস্ট, ২০২৬। 

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

কক্সবাজারে জনবল নিয়োগ দিচ্ছে অ্যাকশনএইড

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের কক্সবাজার প্রকল্পের জন্য ‘ডিস্ট্রিবিউশন ফ্যাসিলিটেটর’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

যোগ্যতা ও অভিজ্ঞতা:

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে প্রার্থীর ১ থেকে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এ পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীকে কক্সবাজার জেলায় কাজ করতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা:

সফলভাবে নির্বাচিত প্রার্থী মাসিক ৩৯ হাজার ৪৬২ টাকা বেতন পাবেন। এ ছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের অনলাইনে অ্যাকশনএইড বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ২৯ আগস্ট, ২০২৬। 

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত