সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২৩ পদে ৩৫ জনের চাকরি, আবেদন ডাকযোগে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২৩ পদে ৩৫ জনের চাকরি, আবেদন ডাকযোগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ২৩টি পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে আবেদন করতে পারবেন নারী ও পুরুষ উভয় প্রার্থী। তবে আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

এসএসসি পাস প্রার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে। নিয়োগে আবেদন শুরু হয়েছে ৭ অক্টোবর সকাল ৯টায়। আগামী ২৬ অক্টোবর বিকেল ৪টার মধ্যে আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে।

নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রতিষ্ঠান: কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • পদসংখ্যা: ২৩টি
  • মোট নিয়োগ: ৩৫ জন
  • চাকরির ধরন: স্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
  • কর্মস্থল: কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আবেদন পদ্ধতি: অফলাইন, ডাকযোগে
  • আবেদন শুরু: ৭ অক্টোবর ২০২৬, সকাল ৯টা
  • আবেদনের শেষ সময়: ২৬ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা
  • যোগ্যতা: এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন

যেভাবে আবেদন করবেন

আবেদনপত্র সংগ্রহ ও নিয়োগের বিস্তারিত তথ্যের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

আবেদনপত্রের সঙ্গে ৩০০ × ৩০০ মাপের ছবি এবং ৩০০ × ৮০ মাপের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পর পাঠানো আবেদন এবং অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন পাঠানোর ঠিকানা

রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোটবাড়ী, কুমিল্লা।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে ২০০ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে। এটি রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বরাবর করতে হবে।

পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে জনতা ব্যাংক লিমিটেড, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা, কোটবাড়ী, কুমিল্লা-এর অনুকূলে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২৩ পদে ৩৫ জনের চাকরি, আবেদন ডাকযোগে

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ২৩টি পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে আবেদন করতে পারবেন নারী ও পুরুষ উভয় প্রার্থী। তবে আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

এসএসসি পাস প্রার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে। নিয়োগে আবেদন শুরু হয়েছে ৭ অক্টোবর সকাল ৯টায়। আগামী ২৬ অক্টোবর বিকেল ৪টার মধ্যে আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে।

নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রতিষ্ঠান: কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • পদসংখ্যা: ২৩টি
  • মোট নিয়োগ: ৩৫ জন
  • চাকরির ধরন: স্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
  • কর্মস্থল: কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আবেদন পদ্ধতি: অফলাইন, ডাকযোগে
  • আবেদন শুরু: ৭ অক্টোবর ২০২৬, সকাল ৯টা
  • আবেদনের শেষ সময়: ২৬ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা
  • যোগ্যতা: এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন

যেভাবে আবেদন করবেন

আবেদনপত্র সংগ্রহ ও নিয়োগের বিস্তারিত তথ্যের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

আবেদনপত্রের সঙ্গে ৩০০ × ৩০০ মাপের ছবি এবং ৩০০ × ৮০ মাপের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পর পাঠানো আবেদন এবং অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন পাঠানোর ঠিকানা

রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোটবাড়ী, কুমিল্লা।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে ২০০ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে। এটি রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বরাবর করতে হবে।

পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে জনতা ব্যাংক লিমিটেড, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা, কোটবাড়ী, কুমিল্লা-এর অনুকূলে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত