যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৬টি পদে মোট ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এসব পদে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু হয়েছে ১ অক্টোবর সকাল ১০টায়। আবেদন করার সুযোগ থাকবে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে। ডাকযোগে বা অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য
বয়সের শর্ত
১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
যেভাবে আবেদন করবেন
ক্রীড়া পরিদপ্তরের নিয়োগে আবেদন করতে হবে অনলাইনে। আবেদনপত্রের সঙ্গে ৩০০ × ৩০০ মাপের ছবি এবং ৩০০ × ৮০ মাপের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
ক্রীড়া পরিদপ্তরের অনলাইন আবেদননির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদনও বিবেচনা করা হবে না।
আবেদন ফি কত
আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। পদের ক্রম অনুযায়ী ফি নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত ফি ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। উভয় ক্ষেত্রেই ফি অফেরতযোগ্য।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন